• ঋতব্রতদের আনুগত্যের পাঠ পড়ালেন বর্ষীয়ান শোভনদেব
    আজকাল | ২১ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: কালীঘাট তৃণমূলের চোখে ঋতব্রত ব্যানার্জির শিবির 'বেইমান'। এবার বিরোধী দলনেতাকে আনুগত্যের পাঠ পড়ালেন বর্ষীয়ান শোভনদেব চ্যাটার্জি। কালীঘাট তৃণমূল শিবিরের বর্ষীয়ান এই নেতার সাফ কথা, "সবাই চেষ্টা করেছিলেন মমতার ডাক আটকে দেওয়ার। কিন্তু ওঁর ডাক বিদ্যুতের গতি, ওঁকে আটকানো যায় না।"

    এরপরই ঋতব্রত ব্য়ানার্জিকে নিশানা করেন বালিগঞ্জের তৃণমূল বিধায়ক। বলেন, "বুকের মধ্যে মমতা আছে, মমতার রক্তে তৈরি হয়েছে দল, বালিশচাটাদের দিয়ে নয়। হাসপাতাল বলে দিয়েছিল মমতাকে বাঁচানো যাবে না।"

    মমতার কংগ্রেস ত্যাগ, তৃণমূল গঠন, দলের বহু উত্থান-পতনের সঙ্গী শোভনদেব চ্যাটার্জি। কোনও দিনই দলনেত্রীর হাত ছাড়েননি বর্ষীয়ান এই নেতা। বাংলার দলত্যাগী রাজনৈতিক সংস্কৃতিক আবহে শোভনদেব যেন সাক্ষাৎ দৃষ্টান্ত। এ রাজ্যের সাম্প্রতিক রাজনীতিতে আনুগত্যের নজির এই বর্ষীয়ান নেতা। মুখ না বললেও সেই আনুগত্যকেই পুঁজি করে এদিন দলের 'বিদ্রোহী' শিবিরকে নিশানা করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। 
  • Link to this news (আজকাল)