• ১ তারিখ থেকে কোন কাজে বাধ্যতামূলক হচ্ছে বাংলা?
    দৈনিক স্টেটসম্যান | ২১ জুলাই ২০২৬
  • রাজ্য সরকার এবার এক বড়সড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। ১ সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গের সব সরকারি দপ্তরে বাংলা হবে বাধ্যতামূলক। সোমবার বিধানসভায় দাঁড়িয়ে নিজেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চিঠিপত্র, সরকারিভাবে বিজ্ঞপ্তি, অফিস অর্ডার—সব জায়গায় বাংলা ভাষার গুরুত্ব সবার ওপরে থাকবে।

    এ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন। সেই চিঠিটা তিনি বিধানসভায় পড়ে শোনান।

    কোন কোন দপ্তরে বা কাজেই বাংলা বাধ্যতামূলক হচ্ছে? চিঠিতে খোলাখুলি বলা আছে—

    সব সরকারি ফাইলের কাজ, ফাইল নোটিং, অফিসিয়াল টিকা—সব বাংলায় লিখতে হবে।

    রোজকার সরকারি চিঠিপত্র, নির্দেশিকা, কোনও অফিস অর্ডার—সব বাংলায় জারি হতে হবে।

    নাগরিক পরিষেবার সব আবেদনপত্রও বাংলা ভাষায় বাধ্যতামূলক।

    সংবাদপত্রে দেওয়া সরকারি বিজ্ঞপ্তি, সরকারি প্রশিক্ষণ—সব বাংলায় চালাতে হবে।

    সবচেয়ে বড়ো কথা, এবার থেকে থানায় এফআইআরও বাংলায় লিখতে হবে।

    ডেটা তো শুধু রাজ্যের ভেতরের কাজে। কেন্দ্রের সঙ্গে যোগাযোগের বেলায় সরকারি কাগজপত্র বাংলার পাশাপাশি হিন্দিতেও পাঠানো যেতে পারে। এই দ্বিমুখী নীতির কথা-ও মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

    মুখ্যমন্ত্রীর কথায়, এবার ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মবর্ষ। তিনি সবসময় চাইতেন, মানুষের ভাষায় প্রশাসন চলুক। তাতে সরকার আর সাধারণ মানুষের মাঝে দূরত্ব কমে যায়। তাঁর ভাবনা মাথায় রেখে, আর বাঙালির আবেগকে সম্মান জানিয়েই সেপ্টেম্বর থেকে এই নিয়ম কড়া হাতে চালু হচ্ছে। অনেকেই বলছে, সরকারি দপ্তরের সাথে সাধারণ মানুষের যোগাযোগ আর সহজ হবে এবার।

    বাঙালির আবেগকে মান্যতা দিয়ে এবং সুশাসনকে আরও মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতেই ১ সেপ্টেম্বর থেকে এই নিয়ম কড়াকড়িভাবে লাগু করতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষের সঙ্গে সরকারি দফতরের দূরত্ব অনেকটাই ঘুচবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)