• উত্তাল বঙ্গোপসাগরে ফের শুরু চিরুনি তল্লাশি, মৎস্যজীবীদের খোঁজ কী মিলবে? উৎকণ্ঠায় সকলে
    News18 বাংলা | ২১ জুলাই ২০২৬
  • নিখোঁজ মৎস্যজীবীদের খুঁজতে ফের সমুদ্রে ফের শুরু হল তল্লাশি অভিযান। দিঘার যে ট্রলারটি সুন্দরবনের কাছ থেকে উদ্ধার হয়েছিল, সেই ট্রলারের আরও ৫-৬ জন নিখোঁজ। তাঁদের খোঁজেই আবার তল্লাশি শুরু হয়েছে সুন্দরবন উপকূল ও বঙ্গোপসাগরে। সময় যত এগোচ্ছে, তাঁদের জীবিত উদ্ধারের সম্ভাবনাও ততই ক্ষীণ হয়ে পড়ছে।

    এই পরিস্থিতিতে নিখোঁজদের সন্ধানে ফের সমুদ্রে তল্লাশি অভিযান শুরু করেছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। ইতিমধ্যে দুটি ট্রলার নিয়ে সমুদ্রে নামে উদ্ধারকারী দল। অভিযানে সহায়তা করছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী (কোস্ট গার্ড)-র একটি জাহাজও। প্রশাসন সূত্রে খবর, গত সপ্তাহে ১০ জনের দেহ উদ্ধারের পর সাময়িকভাবে সার্চ অপারেশন বন্ধ রাখা হয়েছিল। পরে কোস্ট গার্ডের অনুরোধে ফের অভিযান শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।

    বর্তমানে পাথরপ্রতিমার গোবর্ধনপুর সংলগ্ন বাগেরচর এলাকায় জোরকদমে তল্লাশি চলছে। এই এলাকাতেই দুর্ঘটনাগ্রস্ত ট্রলারটি উদ্ধার হয়েছিল। সমুদ্রের প্রবল স্রোত ও উত্তাল ঢেউয়ের কারণে নিখোঁজ মৎস্যজীবীরা কোথায় ভেসে গিয়েছেন, তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয় বলে জানিয়েছেন আধিকারিকরা। তবুও সম্ভাব্য সব এলাকায় অনুসন্ধান চালিয়ে যাওয়া হচ্ছে।
  • Link to this news (News18 বাংলা)