হঠাৎ বিকট শব্দ, চাকা ফেটে ১২ নং জাতীয় সড়কে ভয়ঙ্কর দুর্ঘটনা! নয়ানজুলিতে পড়ল গাড়ি, আহত ৪
News18 বাংলা | ২১ জুলাই ২০২৬
: শান্তিপুরে ১২ নম্বর জাতীয় সড়কের চলন্ত প্রাইভেট কারের চাকা ফেটে বড়সড় পথদুর্ঘটনায় গুরুতর আহত শিশু-সহ দুই মহিলা। আবারও বড়সড় পথ দুর্ঘটনা! ১২ নম্বর জাতীয় সড়ক শান্তিপুর গোবিন্দপুর বাইপাসে ডিঙিপোতা দিয়ে তেহট্ট থেকে কলকাতাগামী একটি প্রাইভেট কার ব্রিজে ওঠার মুখে চলন্ত অবস্থায় সামনের চাকা বাস ফেটে যায় আর তার ফলেই গভীর নয়ানজুলিতে উল্টে যায়। চালক দিলীপ কুমার মণ্ডল জানান, গাড়ি তাদের নিজস্ব, ভিতরে ছিলেন স্ত্রী মঞ্জু মণ্ডল ও মেয়ে দীপান্বিতা বাগ এবং পাঁচ বছরের নাতি অনুরাগ। কলকাতায় থাকা মা বাবার সঙ্গে দেখা করতে গোটা পরিবার নিয়ে যাচ্ছিলেন দিলীপ বাবু।
দুর্ঘটনার পর প্রাইভেট গাড়িটির দরজা আটকানো অবস্থায় ছিল, তাই তা এলাকাবাসীরা ভেঙে উদ্ধার করে চারজনকেই। এরপর রাস্তা দিয়ে যাওয়ার একটি মিনি ম্যাটাডোর করে পথচারীরা তাদের শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে এসে ভর্তি করালে শারীরিক অবস্থা অবনতি হওয়ার কারণে মঞ্জু মণ্ডল এবং দীপান্বিতা বাগ দুজনকেই অন্যত্র স্থানান্তরিত করা হয়। তবে চালক দিলীপবাবু এবং তার নাতি প্রাথমিক চিকিৎসা করানোর পর কিছুটা সুস্থ হয় অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ এবং শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকগন হাসপাতালে পৌঁছে পরিবারকে খবর দেয়। তারা নিজেরাই অ্যাম্বুল্যান্স নিয়ে কলকাতায় রওনা দেয়। দুর্ঘটনার পর গাড়িটি পথের পাশে নয়ানজুলি থেকে তোলার ব্যবস্থা করে শান্তিপুর থানার পুলিশ।
উল্লেখ্য বর্তমানে বর্ষাকালে দুর্ঘটনার প্রবণতা বেড়ে যায়। গাড়ির চাকা থেকে শুরু করে রাস্তা সমস্ত কিছুই বৃষ্টির জলে থাকে ভেজা। সেই কারণেই বিশেষ করে দুই চাকার বাইক অত্যন্ত সাবধানে চালানোর সতর্কতা করছে প্রশাসন এবং দুর্ঘটনার কারণ অনিয়ন্ত্রিত ভাবে গাড়ি অন্যতম। তবে টায়ার ফেটে দুর্ঘটনা এর আগেও একাধিকবার দেখা গিয়েছে বিভিন্ন জায়গায়। সেই কারণেই গাড়ি মেকানিকেরা পরামর্শ দিচ্ছেন সবসময় গাড়ি নিয়ে দূরে কোথাও বেরোনোর আগে কিংবা বিশেষ করে সপ্তাহে অন্তত একদিন সমস্ত গাড়ির চাকার হাওয়া পরিমাপ করাই বাঞ্ছনীয়।