• ভিডিও পোস্ট করতেই তুলকালাম, যুবকের পেটে ধারালো অস্ত্রের কোপ! হামলা করল কারা?
    News18 বাংলা | ২১ জুলাই ২০২৬
  • ফেসবুকে ভিডিও পোস্ট কেন্দ্র করে উত্তপ্ত হাওড়ার সলপ। ধারালো অস্ত্রের আঘাতে আশঙ্কাজনক ১। জাতীয় সড়ক লাগোয়া স্থানে মাছের গাড়ি আটকায় কয়েকজন যুবক। তারা গাড়ি থেকে টাকা আদায় করছিল বলেই অভিযোগ। ঘটনায় জড়িত চার যুবক, মন্ডল সভাপতির নির্দেশ মতোই সেখানে কাজ করতে বলে জানায়। ঘটনাস্থলেই শুরু হয়ে বচসা।

    সেই ভিডিও ভাইরাল, সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়াকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ে। ভিডিও পোস্ট করাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল হাওড়ার জাপানি গেট সুভাষপল্লী এলাকায়। গত সোমবার রাতে জাতীয় সড়কে মাছের গাড়ি থেকে তোলা আদায়ের একটি ভিডিও ভাইরাল হওয়াকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত। অভিযোগ, ডোমজুড় বিধানসভা কেন্দ্রের ৪ নম্বর নম্বর মণ্ডলের সভাপতি নারায়ণ বিশ্বাসের নাম করে কয়েকজন যুবক সলপ ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে রাতে মাছের গাড়ি থেকে তোলা আদায় করছিল।

    স্থানীয়দের তোলা সেই মুহূর্তের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। জানা যায়, পোস্টটিতে মণ্ডল সভাপতির নাম উল্লেখ করে সরাসরি তোলাবাজির অভিযোগ তোলা হয়েছিল। ভিডিওটি প্রকাশ্যে আসতেই অপর একটি পক্ষ তার তীব্র বিরোধিতা করে এবং সোশ্যাল মিডিয়া থেকে পোস্টটি মুছে ফেলার চাপ দিতে থাকে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় বচসা ও কথা

    কাটাকাটি শুরু হয়। দেখতে দেখতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে জাপানি গেট সুভাষপল্লী চত্বরে। বিবাদের চরম পর্যায়ে হঠাৎই দ্বীপ দেবনাথ নামে এক যুবকের পেটে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয় বলে অভিযোগ। রক্তাক্ত ও গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় বেণুবন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাঁকে হাওড়া জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে বাঁকড়া ফাঁড়ির পুলিশ।
  • Link to this news (News18 বাংলা)