• খাস কলকাতায় ফিল্মি কায়দায় অপহরণ, উদ্ধার করল পুলিশ
    আজকাল | ২২ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় খবর যায় এক যুবককে গাড়িতে করে এসে জোর করে অপহরণ করে নিয়ে যাচ্ছে একদল দুষ্কৃতী। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় সিসি ক্যামেরার ফুটেজ দেখে গাড়ির নম্বর দেখে গাড়িটির সন্ধান চালায়। অন্যদিকে ঘটনাস্থল থেকে সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে পুলিশ।

    ফুটেজে পরিষ্কার দেখা যায় এক যুবককে জোর করে গাড়িতে তোলা হচ্ছে। ফুটেজ দেখেই গাড়িটির সন্ধান চালানো হয়। পুলিশের পক্ষ থেকে লালবাজার কন্ট্রোলকে গোটা বিষয় জানানো হয়। এই তৎপরতার পরই ওই যুবককে হরিণঘাটা থেকে উদ্ধার করল পুলিশ। জানা গিয়েছে যুবকের থেকে কেউ টাকা পেত সেই টাকা দিচ্ছিল না বলেই অভিযোগ উঠেছে। সেই কারণেই তাকে অপহরণ করা হয়েছিল বলেই জানায় পুলিশ। 

    প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগেই  সিআইডি অফিসার পরিচয় দিয়ে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ উঠল কলকাতায়। অস্ত্র দেখিয়ে কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে অভিযোগ। মুক্তিপণ না পেয়ে ওই ব্যবসায়ীর কাছ থেকে ৭০ হাজার টাকা এবং একটি সোনার চেন নিয়ে চম্পট দেয় অভিযুক্তরা। ঘটনায় ফুলবাগান থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিত ব্যবসায়ী।
  • Link to this news (আজকাল)