• রিসর্টের আড়ালে কারা? সুন্দরবনের সবুজ ফেরাতে যৌথ সমীক্ষায় ৩ সরকারি দফতর, মাথায় হাত...
    News18 বাংলা | ২২ জুলাই ২০২৬
  • : সুন্দরবনের কোথায় কতটা ম্যানগ্রোভ ধ্বংস জানতে চলবে সমীক্ষা। বনাঞ্চল ধ্বংস করে ভেড়ি বা হোটেল, রিসর্ট তৈরি হয়েছে কিনা তা দেখা হবে। সেই সঙ্গে জমির চরিত্র কী, কে সেটা ব্যবহার করছে তা খতিয়ে দেখবেন দক্ষিণ ২৪ পরগনার বন, সেচ এবং ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকরা। সরকারি স্তরে চলছে নথি খতিয়ে দেখা চলছে। সুন্দরবনের রিসর্ট ধরে ধরে অডিট করার নির্দেশ দিয়েছেন বনমন্ত্রী মনোজ ওরাওঁ। বন দফতর সূত্রে জানা গিয়েছে, সুন্দরবনে কোর এলাকার কাছাকাছি কমপক্ষে ১৫টি রিসর্ট রয়েছে। অভিযোগ, যার মধ্যে অন্তত ১০টি তৈরি হয়েছিল ম্যানগ্রোভ ধ্বংস করে।

    ক্যানিং ও বাসন্তীর বহু জায়গায় ম্যানগ্রোভ কেটে অবৈধ ভেড়ি তৈরি হয়েছে। সূত্রের খবর, ক্যানিং মহকুমা ছাড়াও নামখানা, কুলতলিতে এই ঘটনা ঘটেছে। ইতিমধ্যে দক্ষিণ ২৪ পরগনার ম্যানগ্রোভ অধ্যুষিত এলাকা পরিদর্শন করেছেন বনমন্ত্রী। তিনি নিজে দেখেছেন কীভাবে ম্যানগ্রোভ সাফ করে রিসর্ট তৈরি হয়েছে।

    অডিট রিপোর্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছবে। রিসর্ট তৈরির আড়ালে কারা রয়েছে সেই সব খতিয়ে দেখা হচ্ছে।

    সূত্রের খবর, সুন্দরবন এলাকায় প্রায় ১৬০০ একর জমিতে অবৈধ ভাবে মাছের ভেড়ি তৈরি করা হয়েছে। ক্যানিংয়ের কৃপাখালি এলাকায় ম্যানগ্রোভ কেটে তৈরি হওয়া এই ভেড়িগুলি বুজিয়ে জমি পুনরুদ্ধারের নির্দেশ দেওয়া হতে পারে। বন দফতরের পরিকল্পনা, নভেম্বরের মধ্যে সেখানে ফের ম্যানগ্রোভ চারা রোপণ হবে।

    জাতীয় পরিবেশ আদালত সুন্দরবনের সংবেদনশীল এলাকায় হোটেল বা রিসর্ট নির্মাণের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে।

    গোসাবা ব্লকের ‘আমলামেথি’ নামের একটি ইকো-ট্যুরিজম প্রকল্পের বিরুদ্ধে এনজিটি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিল, কারণ সেটি উপকূলীয় নিয়ন্ত্রণ অঞ্চল নীতি লঙ্ঘন করে, ম্যানগ্রোভ ধ্বংস করে গড়ে তোলা হয়েছিল। এছাড়াও একাধিক অভিযোগ এসেছে। সমস্ত অভিযোগ খতিয়ে দেখে রিপোর্ট তৈরি করা হবে। তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এতে সুন্দরবন আগের থেকে আরও সবুজ হয়ে উঠবে বলে মনে করছেন সকলেই।
  • Link to this news (News18 বাংলা)