• অনেকক্ষণ দরজা বন্ধ, ভাঙতেই শিউরে ওঠা দৃশ্য! মধ্যমগ্রামে হোটেলের ঘরে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার
    News18 বাংলা | ২২ জুলাই ২০২৬
  • মধ্যমগ্রামের একটি হোটেলে উদ্ধার মহিলার দেহ৷ ঘটনাকে কেন্দ্র করে ছড়াল তীব্র উত্তেজনা৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার নাম রিনা রাম ৪০ বছর বয়স। তিনি উত্তর ২৪ পরগণার মধ্যমগ্রাম তিন নম্বর ওয়ার্ড পাটুলির বাসিন্দা৷

    জানা গিয়েছে, মধ্যমগ্রামের একটি হোটেলের মধ্যে ওই মহিলা গত ১৭ তারিখ থেকে ছিলেন৷ দরজা খুলছেন না দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। মঙ্গলবার, তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷

    সূত্রের খবর, ওই এলাকারই গৌরব শেখ নামে এক যুবকের সঙ্গে তার লিভ ইন সম্পর্ক ছিল। মাঝে মাঝেই গৌরবের সঙ্গে বিভিন্ন হোটেলে গিয়ে থাকতেন ওই মহিলা।  খুন না আত্মহত্যা এই নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে৷ ইতিমধ্যে প্রেমিক গৌরবকে আটক করেছে পুলিশ। সকালে তাঁকে বারংবার ডাকাডাকি করা হলেও তাঁর সাড়া মেলেনি৷ এরপরেই পুলিশে খবর দেন তাঁরা৷ কিছুক্ষণ পর হোটেল পুলিশ উপস্থিত হয়। ঘরের দরজা ভেঙে ভিতরে ঢোকে পুলিশ৷ দেখা যায়, ঘরের সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় রয়েছে যুবতীর দেহ।

    প্রসঙ্গত, এদিন উত্তর ২৪ পরগণার ইচ্ছাপুরে দুই তরুণ-তরুণীকে ফেলে দেওয়ার অভিযোগ, আটক দুই যুবক। উত্তর ২৪ পরগনার ইছাপুর নবাবগঞ্জ গঙ্গার ঘাটে চার বন্ধুর আড্ডা ঘিরে রহস্যজনক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

    পরিবারের অভিযোগ, বচসার জেরে ১৮ বছরের এক কিশোর এবং তাঁর বান্ধবীকে গঙ্গায় ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন অভিষেক মণ্ডল ও ঐন্দ্রিলা কর্মকার। দেহ উদ্ধার না হওয়ায় এখনও চলছে খোঁজ। ঘটনার তদন্তে নেমেছে নোয়াপাড়া থানার পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেলে তিন বন্ধু ও এক বান্ধবী মিলে ইছাপুর নবাবগঞ্জ গঙ্গার ঘাটে যান। সেখানে কোনও একটি বিষয় নিয়ে তাঁদের মধ্যে বচসা শুরু হয়৷

    অভিযোগ, সেই সময় অভিষেক মণ্ডলকে তাঁর দুই বন্ধু ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলে দেয়। ঘটনাটি প্রত্যক্ষ করেন তাঁদের সঙ্গেই থাকা ঐন্দ্রিলা কর্মকার। পরিবারের দাবি, ঘটনার প্রমাণ লোপাট করতেই ঐন্দ্রিলাকেও গঙ্গায় ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। ঘটনার পর থেকেই নিখোঁজ রয়েছেন অভিষেক ও ঐন্দ্রিলা। তাঁদের খোঁজে বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা গঙ্গায় তল্লাশি চালাচ্ছেন। বিভিন্ন ঘাট পার্শ্বস্থ এলাকায় জোরদার অনুসন্ধান চলছে। ঐন্দ্রিলার পরিবারের অভিযোগ, তাঁকে নেশা করিয়ে পরিকল্পিতভাবে গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হয়েছিল। ঘটনার জন্য তাঁরা সরাসরি দুই যুবককে দায়ী করেছেন।
  • Link to this news (News18 বাংলা)