• উত্তরপ্রদেশে মাংস প্রক্রিয়াকরণ কারখানায় অ্যামোনিয়া লিক, বিষাক্ত গ্যাসে অসুস্থ ১৪ মহিলা কর্মী
    প্রতিদিন | ২২ জুলাই ২০২৬
  • উত্তরপ্রদেশে একটি মাংস প্রক্রিয়াকরণ কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক। এই ঘটনায় কমপক্ষে ১৪ জন মহিলা কর্মী অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্য়ে দু’জন নাবালিকা। সাহারানপুরের এএলএম প্ল্যান্টটি প্রাক্তন সাংসদ হাজি ফজলুর রহমানের। আচমকাই বাতাসে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস ছড়াতে শুরু করে। তাতেই অসুস্থ হয়ে পড়েন কারখানার ভিতরে থাকা কর্মীরা। স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে অসুস্থদের।

    পুলিশ জানিয়েছে, কারখানাটিতে মাংস প্যাকিংয়ে কাজ করছিলেন কর্মীরা। তখনই আচমকা অ্যামোনিয়া গ্যাস লিক হতে শুরু করে। হঠাৎই শ্বাসকষ্ট শুরু হয় কর্মীদের। অনেকেই দমবন্ধ ভাব, মাথা ঘোরা শুরু হয়। একে একে জ্ঞান হারান দুই নাবালিকা-সহ কারখানার ১৪ জন মহিলা কর্মী। প্রাথমিকভাবে উদ্ধারকাজ শুরু করেন কারখানার অন্য কর্মীরাই। তাঁরাই উদ্ধার করেন একাধিক অসুস্থ সহকর্মীদের। অ্যাম্বুল্যান্সে চাপিয়ে তাঁদের হাসপাতালে পৌঁছে দেওয়ারও ব্যবস্থা করেন।

    এক কর্মী মিসবা জানান, ৩০০ টাকা রোজে কারখানার মোট ২৫০ জন মহিলা কর্মী প্যাকেজিংয়ের কাজ করেন। তিনি বলেন, কাজ করতে করতে হঠাৎই গ্যাসের গন্ধ পাই। খানিক বাদে অনেকের শ্বাসকষ্ট শুরু হয়। মুহুর্তে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। চোখের সামনে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ততক্ষণে অবশ্য গ্যাস বেরনো বন্ধ হয়েছে। অসুস্থ উদ্ধার করার পাশাপাশি কারখানাটিকে সাময়িক বন্ধ করে দিয়েছে প্রশাসন। কীভাবে গ্যাস লিক হল তা জানতে তদন্ত শুরু হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)