• স্ত্রী এবং দুই মেয়েকে খুনের পরেই চরম পদক্ষেপ কর্নাটকের বাসিন্দার, কারণ জানতে তদন্তে পুলিশ
    এই সময় | ২২ জুলাই ২০২৬
  • স্ত্রী এবং দুই মেয়েকে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। তিন জনকে খুনের পরেই আত্মঘাতী হয়েছেন তিনি। কর্নাটকের মাইসুরু এলাকার ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। অন্য দিকে, প্রায় একই ঘটন ঘটেছে মহারাষ্ট্রের নাসিক এলাকায়। সেখানেও এক ব্যক্তি তাঁর স্ত্রী এবং নাবালক পুত্রকে হত্যা করেন বলে অভিযোগ। এর পরেই আত্মহত্যার চেষ্টা করেন তিনি। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, আর্থিক সঙ্কটের জেরেই এই পদক্ষেপ করেছেন নাসিকের ওই ব্যক্তি।

    পুলিশ সূত্রে খবর, দুই মেয়ে এবং স্ত্রীকে হত্যার পরে আত্মহত্যা করেছেন মাইসুরু জেলার এক ব্যক্তি। এই ঘটনা ঘটেছে সেখানকার হুনসুর শহরের নিউ মারুতি লেআউট এলাকায়। হরিশ (৪৯) নামে এক ব্যক্তি তাঁর স্ত্রী স্ত্রী নিশ্চিতা (৩৬) এবং তাঁদের দুই মেয়ে নেক্সা (১৩) ও রক্ষা (৬)-কে খুন করেন। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে আঠালো টেপ দিয়ে স্ত্রী ও মেয়েদের মুখ বন্ধ করে শ্বাসরোধ করে তাঁদের হত্যা করেন হরিশ বলে বলে অভিযোগ। এর পরেই বাড়ির দোতলার একটি ঘরে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি।

    ওই বাড়ি থেকে একটি ‘সুইসাইড নোট’ উদ্ধার হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। সেখানে বেশ কিছু ইচ্ছার কথাও জানিয়েছেন হরিশ। তবে কী কারণে দুই মেয়ে এবং স্ত্রীকে হত্যার পরে এই চরম পদক্ষেপ করেন হরিশ তা এখনও স্পষ্ট নয়। এই কারণ জানার জন্য তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন হুনসুর টাউন থানার পুলিশ আধিকারিকরা।

    অন্য দিকে, নাসিকে এক ব্যক্তি তাঁর স্ত্রী এবং সাত বছরের স্ত্রীকে হত্যা করে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ। মঙ্গলবার পুলিশ জানিয়েছে, ৫৪ বছরের কিরণ একনাথ হাজারে নামে ওই ব্যক্তি মূলত পার্শ্ববর্তী জলগাঁও জেলার বাসিন্দা। নাসিক রোড এলাকায় স্ত্রী অশ্বিনী (৪৩) ও ছেলে সুয়াশের (৭) সঙ্গে বাস করতেন তিনি। হাসপাতালে প্রয়োজনীয় সৌরবিদ্যুৎ-চালিত সরঞ্জাম ও অক্সিজেন সিলিন্ডার বিপণনের কাজ করতেন ওই ব্যক্তি। তবে দ’মাস ধরে আর্থিক সঙ্কটের কারণে হতাশায় ভুগছিলেন একনাথ।

    সূত্রের খবর, সোমবার রাতে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী এবং নাবালক পুত্রের গলা কাটার পাশাপাশি মাথায় আঘাত করেন একনাথ। এর পরেই একই অস্ত্র দিয়ে নিজের শরীরেও একাধিকবার আঘাত করেন তিনি। বাম হাতের শিরা কাটার পাশাপাশি বিষও খান তিনি বলে জানিয়েছে পুলিশ। এদিকে, ওই ঘরের দরজা দুপুর পর্যন্ত না খোলায় সন্দেহ হয় প্রতিবেশীদের। তাঁরাই জানলা দিয়ে উঁকি দিয়ে তিন জনকেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে জানান।

    নাসিক রোড থানার পুলিশ জানিয়েছে,দরজা ভেঙে অশ্বিনী এবং সুয়াশের দেহ উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় একনাথকে ভর্তি করা হয়েছে নাসিক পুরসভা পরিচালিত হাসপাতালে। এই নিয়ে তদন্ত চলছে বলেও জানিয়েছেন আধিকারিকরা।

    এক নজরে:

    FAQ

    স্ত্রীকে খুন করার ঘটনা কোথায় ঘটেছে ?

    কর্নাটকের মাইসুরু হুনসুর শহরের নিউ মারুতি লেআউট এলাকায় এক ব্যক্তি তাঁর স্ত্রীকে খুন করেন। এরই পাশাপাশি মহারাষ্ট্রের নাসিক রোডেও এক ব্যক্তি তাঁর স্ত্রীকে খুন করেছেন।

    আর কাউকে হত্যার ঘটনা ঘটেছে?

    হুনসুর শহরে হরিশ নামে এক ব্যক্তি তাঁর দুই মেয়েকেও শ্বাসরোধ করে খুন করেন বলে অভিযোগ। নাসিকে কিরণ একনাথ হাজারে নামে এক ব্যক্তি তাঁর সাত বছরের ছেলেও খুন করেন বলে অভিযোগ?

    খুনের পরে কী করেন অভিযুক্তরা?

    হরিশ তাঁর বাড়ির বাড়ির দোতলার ঘরে আত্মহত্যা করেন। মঙ্গলবার তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। অন্য দিকে, একনাথও আত্মহত্যার চেষ্টা করেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় নাসিকের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    কেন এই ঘটনা?

    হুনসুরের ঘটনা কেন ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। তবে আর্থিক সঙ্কটের কারণে হতাশার জেরে একনাথ তাঁর স্ত্রী ও সন্তানকে খুন করে নিজেও আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন।

  • Link to this news (এই সময়)