• জমা জলে দুর্ভোগ স্থানীয়রা, মন্ত্রীর নির্দেশে সাহায্যে দমকল
    এই সময় | ২২ জুলাই ২০২৬
  • এই সময়, রায়গঞ্জ: আগুন নেভাতে নয়, জমা জল বার করতে ময়দানে দমকল। রায়গঞ্জ শহরের ৪ নম্বর ওয়ার্ডে বৃষ্টির জমা জলকে কেন্দ্র করে রবিবার পথ অবরোধ করেছিলেন এলাকাবাসীরা। তারপরেও এলাকা থেকে জল নামেনি। এই দুর্ভোগ কাটাতে উদ্যোগ গ্রহণ করলেন রাজ্যের দমকল প্রতিমন্ত্রী ও রায়গঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরী।

    রায়গঞ্জ পুরসভার পাশাপাশি মন্ত্রীর নির্দেশে মঙ্গলবার মাঠে নেমে জল নিষ্কাশনের কাজ শুরু করলেন দমকল কর্মীরা। স্থানীয় বাসিন্দা তনুশ্রী রায়, সুব্রত সান্যাল বলেন, 'আমরা দীর্ঘদিন ধরেই জল জমার সমস্যায় ভুগছি। আশপাশের এলাকার জল আমাদের এখানে এসে জমা হয়। পুরসভা ও দমকল এসে জল নিষ্কাশনের কাজ শুরু করেছে। তবে এখানে স্থায়ী একটা ব্যবস্থা করা হোক।'

    বিজেপির জেলা সহ-সভাপতি মানসকুমার ঘোষ বলেন, 'বাম তৃণমূলের শাসনকালের ৪৯ বছরের পুরোনো সমস্যা তো এক কি মাসে আমরা সমাধান করতে পারব না। তবে আমাদের মন্ত্রীর নির্দেশে দমকল বিভাগের কর্মীরা এসে মে তাঁদের সমস্ত পরিকাঠামো কাজে

  • Link to this news (এই সময়)