সপ্তাহের প্রথম দু’দিন বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজেছিল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গা। বুধবার কেমন থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া? উত্তরবঙ্গেও কি বৃষ্টি চলবে? আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী, চলতি সপ্তাহের ‘ট্রেন্ড’ই বজায় থাকতে চলেছে বুধবারও। আকাশ মূলত মেঘলা থাকবে। সঙ্গে বিক্ষিপ্তভাবে দু’এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। অন্যদিকে, উত্তরবঙ্গের ভারী বৃষ্টির রেশ কিছুটা হলেও কমতে পারে আজ থেকে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সব জেলাতেই।
১ বুধবার কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
২ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা?
৩ উত্তরবঙ্গে কি বৃষ্টি চলবে?
৪ কোথায় কোথায় বৃষ্টির সতর্কতা রয়েছে?
আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী, বুধবার কলকাতার আকাশ সম্পূর্ণ মেঘলা থাকার সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। বুধবারও সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯০ শতাংশের বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ এবং দুই ২৪ পরগনায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির (৭-১১ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ ও তীব্রতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে চলবে বৃষ্টি। তবে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে, বৃহস্পতিবার পর্যন্ত দুই দিনাজপুর এবং মালদায় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা রয়েছে।
FAQ
বুধবার কলকাতার আবহাওয়া কেমন থাকবে?
বুধবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৯০ শতাংশের বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। তবে বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ এবং দুই ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির (৭-১১ সেন্টিমিটার) পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও ঝাড়গ্রামেও ভারী বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গে কি বৃষ্টি চলবে?
হ্যাঁ, উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টি অব্যাহত থাকলেও, নতুন করে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
কোথায় কোথায় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে?
দক্ষিণবঙ্গ: শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
উত্তরবঙ্গ: বৃহস্পতিবার পর্যন্ত শুধুমাত্র দুই দিনাজপুর এবং মালদায় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা রয়েছে।