• জাল পেঁচিয়ে প্রৌঢ়ের করুণ পরিণতি, ডিঙি নিয়ে পাগলের মতো খুঁজছিলেন দাদা! তারপর...
    News18 বাংলা | ২২ জুলাই ২০২৬
  • ​মুর্শিদাবাদের সীমান্তবর্তী জলঙ্গি নদীতে মাছ ধরতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলেন আনুমানিক ৫০ বছর বয়সী জেলে বিশ্বনাথ হালদার। নদীতে তলিয়ে গেল ছোট ভাই! ভাইকে খুঁজতে ডিঙ্গি নিয়ে নদীতে বড় ভাই! কয়েক ঘণ্টা পর উদ্ধার দেহ। দীর্ঘদিন ধরে নদী থেকেই মাছ ধরে জীবিকা নির্বাহ করা এই অভিজ্ঞ জেলে মঙ্গলবার মাছ ধরার সময় মর্মান্তিকভাবে নিখোঁজ হন। কয়েক ঘণ্টা পরে উদ্ধার হয় নিথর দেহ।

    প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নদীতে জাল ফেলার সময় আচমকাই বিশ্বনাথ হালদার  মাছের জাল পেঁচিয়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর ডিঙিটি উল্টে যায় এবং মুহূর্তের মধ্যে তিনি নদীগর্ভে তলিয়ে যান। কাছে থাকা অন্য জেলেরা তা দেখে তড়িঘড়ি উদ্ধারের চেষ্টা করলেও জলের প্রবল টানে তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি।​ ঘটনার খবর পেয়েই উদ্ধারে নামে বিএসএফ-এর টহলদারি দল। সীমান্ত রক্ষী বাহিনী স্পিডবোট নিয়ে নদীতে বিস্তৃত তল্লাশি অভিযান শুরু করে।

    পাশাপাশি জলঙ্গি থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পর্যবেক্ষণ ও পরিচালনায় যোগ দিয়েছিলেন। ​স্থানীয় বাসিন্দা মহিদুল ইসলাম জানিয়েছেন, “তিনি বহু বছর ধরে এই নদীতেই দিনরাত কাটাতেন, জলঙ্গি নদীই ছিল তাঁর রুটিরুজি। কিন্তু আজ দুর্ঘটনাবশত পায়ে জাল আটকে গিয়ে উনি আর ভেসে উঠতে পারলেন না। চোখের সামনে নিমিষের মধ্যে মানুষটা তলিয়ে গেলেন।”

    এই ঘটনা জানাজানি হতেই পরিবারের সদস্যরা নদীর ধারে ছুটে আসেন। এই মর্মান্তিক ঘটনায় পরিবার সহ সমগ্র এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। নদীতে তলিয়ে গেল ছোট ভাই! ভাইকে খুঁজতে ডিঙ্গি নিয়ে নদীতে বড় ভাই! কয়েক ঘণ্টা পর উদ্ধার দেহ। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ। এদিন ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হবে পরিবারের সদস্যদের হাতে বলেই পুলিশ জানিয়েছে।
  • Link to this news (News18 বাংলা)