• তৃণমূলের তহবিল মামলা: দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীকে তলব ইডির
    প্রতিদিন | ২২ জুলাই ২০২৬
  • তৃণমূলের তহবিল সংক্রান্ত মামলায় এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব পেলেন কালীঘাট তৃণমূলের কোষাধ্যক্ষ তথা প্রাক্তন রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী। চলতি সপ্তাহে তাঁকে দলের অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্ত কাগজপত্র নিয়ে যেতে বলা হয়েছে। শুভাশিসবাবু দলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের ‘সাইনিং অথরিটি’ (সই করার ক্ষমতা ছিল তাঁর)। সেই কারণে তাঁকে তলব করা হল বলে ইডি সূত্রে খবর। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস দ্বিধাবিভক্ত হওয়ায় দলের প্রতীক ও অ্যাকাউন্ট নিয়ে আইনি মামলা চলছ কলকাতা হাই কোর্টে। সম্প্রতি সেই মামলায় দলের ১৬৪ কোটি টাকা গরমিল পাওয়া গিয়েছে। তা নিয়ে তদন্ত চলছে।

    [প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
  • Link to this news (প্রতিদিন)