NEET-UG প্রশ্নপত্র ফাঁস ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিকে কেন্দ্র করে বিক্ষোভের আঁচ বাড়ছে রাজধানীতে। তবে জটিলতা কাটাতে বুধবার সরকারের তরফে সদর্থক পদক্ষেপের ইঙ্গিত। তা হলে কি কাটতে চলেছে অচলাবস্থা? কী পদক্ষেপ সরকারের? কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, NEET প্রশ্নপত্র ফাঁসের ইস্যুতে সংসদে আলোচনা করতে তারা প্রস্তুত। পাশাপাশি, সরকার ও ককরোচ জনতা পার্টি (CJP)-র প্রতিনিধিদের মধ্যে আজ অর্থাৎ ফের গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা। সূত্রের খবর, এই বৈঠকে সমাধান সূত্র বেরিয়ে এলে সমাজকর্মী ও পরিবেশবিদ সোনম ওয়াংচুক তাঁর অনশন প্রত্যাহার করতে পারেন। অন্যদিকে, সংসদে নিট কাণ্ডের প্রতিবাদে কালো পোশাক পরে বিক্ষোভে বিরোধীরা।
NEET-UG-র প্রশ্নপত্র ফাঁসকে ঘিরে চলা দেশব্যাপী আন্দোলনের মধ্যে অচলাবস্থা কাটার ইঙ্গিত মিলছে। বুধবার আবারও সরকারের সঙ্গে মুখোমুখি আলোচনার আমন্ত্রণ পেয়েছে CJP।
সরকারি সূত্রের দাবি, বুধবারের আলোচনায় কিছু ইতিবাচক অগ্রগতি হয়েছে। সেই কারণেই বৃহস্পতিবার ফের বৈঠকে বসছেন কেন্দ্রের প্রতিনিধিরা এবং CJP নেতৃত্ব। আন্দোলনকারীদের মূল দাবিগুলির মধ্যে রয়েছে—
সূত্রের খবর, বৈঠক সফল হলে সোনম ওয়াংচুকও তাঁর দীর্ঘদিনের অনশন ভাঙার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। টানা ২৫ দিন ধরে অনশনে রয়েছেন সোনম ওয়াংচুক। দীর্ঘ অনশনের কারণে এই শিক্ষাবিদ ও পরিবেশকর্মীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রথমে দিল্লির সফদরজং হাসপাতালে এবং পরে আদালতের নির্দেশে তাঁকে গুরুগ্রামের মেডান্তা হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে তাঁর চিকিৎসা চলছে।
আন্দোলনকারীদের আশা, সরকারের সঙ্গে ইতিবাচক আলোচনা হলে সোনম অনশন শেষ করতে পারেন। তবে CJP নেতৃত্ব স্পষ্ট জানিয়েছে, লিখিত আশ্বাস ছাড়া আন্দোলন পুরোপুরি প্রত্যাহার করা হবে না।
NEET প্রশ্ন ফাঁসকে ঘিরে শুরু হওয়া আন্দোলনে বুধে কেন্দ্রের অবস্থান কিছুটা নরম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলে এই প্রশ্ন ফাঁস কাণ্ডকে ‘মহাপাপ’ বলে উল্লেখ করার পরেই নড়েচড়ে বসে কেন্দ্র। সরকার জানিয়েছে, NEET প্রশ্নপত্র ফাঁসের ইস্যুতে সংসদে আলোচনা করতে তারা প্রস্তুত। বুধবার লোকসভায় কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন,‘গত তিন দিন ধরেই আমরা বলছি, NEET প্রশ্নপত্র ফাঁসের ঘটনা নিয়ে আলোচনা করতে সরকার সম্পূর্ণ প্রস্তুত। প্রথম দিন থেকেই আমাদের অবস্থান স্পষ্ট— সংসদের নিয়ম মেনেই আলোচনা হওয়া উচিত। আলোচনা কবে হবে, কতক্ষণ চলবে এবং কোন নিয়মের অধীনে হবে, তা সব দলের ফ্লোর লিডারদের সঙ্গে আলোচনা করেই ঠিক করা হবে। দেশের যুবসমাজের ভবিষ্যতের কথা মাথায় রেখে গঠনমূলক আলোচনা হওয়া উচিত। সরকার সেটাই চায়।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। একইসঙ্গে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও পরীক্ষা ব্যবস্থায় সংস্কার এবং জবাবদিহির প্রতিশ্রুতি দিয়েছেন।
অন্যদিকে, কংগ্রেস-সহ বিরোধী দলগুলি যন্তর মন্তরে আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে সংসদে ব্ল্যাক ডে পান করে। এ দিন সংসদের মকর দ্বারের সামনে কালো পোশাক পরে ধর্নায় সামিল হন রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়্গে-সহ একাধিক বিরোধী নেতা। তাঁদের দাবি, শুধু আলোচনা নয়, পরীক্ষা ব্যবস্থার ব্যর্থতার দায় স্বীকার করে কেন্দ্রকে কার্যকর পদক্ষেপ করতে হবে। রাহুল ও প্রিয়াঙ্কার নেতৃত্বে হওয়া এই বিক্ষোভে কংগ্রেসের পাশাপাশি বিরোধী জোটের একাধিক সাংসদও অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র, সৌগত রায়-সহ সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব-সহ বিরোধী দলে অন্য সাংসদরা।
NEET-UG প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষা ব্যবস্থায় সংস্কার নিয়ে চলা আন্দোলনের সমাধান খুঁজতেই এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
সূত্রের খবর, আলোচনায় ইতিবাচক ফল এলে তিনি অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে পারেন। তবে আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি।
NEET প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জবাবদিহি, পরীক্ষা ব্যবস্থায় সংস্কার, ভবিষ্যতে প্রশ্নপত্র ফাঁস রুখতে কঠোর আইন এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ পুনর্বিবেচনার দাবি জানানো হয়েছে।
কেন্দ্র জানিয়েছে, NEET প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি নিয়ে সংসদে আলোচনা করতে তারা প্রস্তুত।
তাঁরা মেডান্তা হাসপাতালে ভর্তি সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার খোঁজ নিতে এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন।
তিনি গুরুগ্রামের মেডান্তা হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
CJP জানিয়েছে, লিখিত আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন পুরোপুরি প্রত্যাহার করা হবে না।