• তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ় মামলায় প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তীকে তলব ইডির
    এই সময় | ২২ জুলাই ২০২৬
  • তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় মামলায় রাজ্যসভার প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তীকে তলব করল ইডি। শুভাশিস কোষাধ্যক্ষও। আগামী সপ্তাহে প্রাক্তন সাংসদকে হাজিরা দিতে হবে। যদিও এ নিয়ে এখনও শুভাশিসের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

    তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় মামলায় প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তীকে তলব করল ইডি। সূত্রের খবর, তৃণমূলের একটি অ্যাকাউন্টে সাইনিং অথরিটি শুভাশিস চক্রবর্তী। তাই তাঁকে ইডির দপ্তরে ডাকা হয়েছে। অ্যাকাউন্ট সংক্রান্ত মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। আগামী সপ্তাহে তাঁকে হাজিরা দিতে হবে।

    তৃণমূলের অ্যাকাউন্ট সংক্রান্ত মামলায় চলতি মাসের শুরুতেই কলকাতার পাঁচ জায়গায় তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এর পরেই তৃণমূলের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট মিলিয়ে ৪৪০ কোটি টাকা ফ্রিজ় করার নির্দেশ দেয় তারা। সূত্রের খবর, এই অ্যাকাউন্টগুলি থেকে আর্থিক লেনদেনে কোনও অনিয়ম হয়েছে কি না, তা তদন্ত করে দেখতে চাইছে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা।

    কালীঘাট-তৃণমূলের দাবি, গোটা বিষয়টিই উদ্দেশ্যপ্রণোদিত এবং তাদের হিসেব সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গেই করা হয়েছে। এই তিন অ্যাকাউন্ট ব্যবহার করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থও হয়েছিল কালীঘাট-তৃণমূল। তবে কোর্ট গত ২০ জুলাইয়ের শুনানিতে জানিয়ে দেয়, ইডির ফ্রিজ় করা তৃণমূলের অ্যাকাউন্ট নিয়ে এই মুহূর্তে আদালত কোনওরকম হস্তক্ষেপ করবে না।

    তৃণমূলের অ্যাকাউন্ট সংক্রান্ত মামলায় চলতি মাসের শুরুতেই কলকাতার পাঁচ জায়গায় তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তার পরেই তৃণমূলের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট মিলিয়ে ৪৪০ কোটি টাকা ফ্রিজ় করার নির্দেশ দেয় তারা। সূত্রের খবর, এই অ্যাকাউন্টগুলির থেকে আর্থিক লেনদেনে কোনও অনিয়ম হয়েছে কি না, তা তদন্ত করে দেখতে চাইছে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা।

    সূত্রের খবর, তৃণমূলের একটি অ্যাকাউন্টে সাইনিং অথরিটি শুভাশিস চক্রবর্তী। তাই তাঁকে ইডির দপ্তরে ডাকা হয়েছে। অ্যাকাউন্ট সংক্রান্ত মামলায় ইডি তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় বলে খবর।

    ইডি সূত্রে খবর, একটি অ্যাভিয়েশন সংস্থার অ্যাকাউন্টে তৃণমূলের অ্যাকাউন্ট থেকে ১০০ কোটি টাকার বেশি ট্রান্সফার হয়েছিল। ২০২৩ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত ওই সংস্থাকে ১৬০ কোটি টাকা ট্রান্সফার করা হয়েছিল। হেলিকপ্টার কেনার জন্য সেই টাকা ব্যবহার করে বলে ইডির প্রাথমিক তদন্তে উঠে এসেছে। ইডির তরফে বিবৃতিতে দিয়ে বলা হয়, ওই জেট বিমান এবং কপ্টার তৃণমূলকেই ‘ভাড়া’ দেওয়া হয়েছিল। বিনিময়ে টাকাও নেওয়া হয়েছিল। সেই বিষয়টি নিয়েই তদন্ত করতে চায় ইডি।

    যদিও কালীঘাট-তৃণমূলের দাবি, গোটা বিষয়টিই উদ্দেশ্যপ্রণোদিত ও তাদের হিসেব সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গেই করা হয়েছে। এই তিন অ্যাকাউন্ট ব্যবহার করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থও হয়েছিল কালীঘাট-তৃণমূল। যদিও বিচারপতি কৃষ্ণা রাও-এর বেঞ্চ গত ২০ জুলাইয়ের শুনানিতে জানিয়ে দেয়, ইডির ফ্রিজ় করা তৃণমূলের অ্যাকাউন্ট নিয়ে এই মুহূর্তে আদালত কোনওরকম হস্তক্ষেপ করবে না।

    শুভাশিস চক্রবর্তী কে?

    তিনি তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ এবং দলের কোষাধ্যক্ষ। পাশাপাশি তৃণমূলের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাইনিং অথরিটিও তিনি।

    তাঁকে কেন তলব করেছে ইডি?

    তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করা হয়েছে।

    তাঁকে কবে হাজিরা দিতে হবে?

    আগামী সপ্তাহে তাঁকে ইডির দপ্তরে হাজিরা দিতে হবে।

  • Link to this news (এই সময়)