• মদনের ছেলে ইডির দপ্তরে, পুরনিয়োগ দুর্নীতি মামলায় মিত্তির-বাড়ির চাপ বাড়ছে এ বার?
    এই সময় | ২২ জুলাই ২০২৬
  • ইডির দপ্তরে হাজিরা দিলেন মদন মিত্রের ছেলে শুভরূপ মিত্র। বুধবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন শুভরূপ। পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ইডির স্ক্যানারে মদনের পরিবার। বুধবার মদনের দুই ছেলেকে তলব করা হয়েছে। আগামিকাল, ২৩ জুলাই তলব করা হয়েছে মদনের স্ত্রীকে। ২৯ জুলাই ডাকা হয়েছে কামারহাটির বিধায়ক মদন মিত্রকে।

    ইডির দপ্তরে হাজিরা দিলেন মদন মিত্রের ছেলে শুভরূপ মিত্র। বুধবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন তিনি। পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ইডির স্ক্যানারে রয়েছে মদনের পরিবার। মদনের দুই ছেলের পাশাপাশি তাঁর স্ত্রীকেও তলব করেছে ইডি।

    এ দিন দুপুর ১২টার মধ্যে শুভরূপকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যেই ইডির অফিসে পৌঁছে যান মদন-পুত্র। পুরনিয়োগ দুর্নীতি মামলায় নিয়োগ সংক্রান্ত বিষয়ে যে তদন্ত, সেই তদন্তে কামারহাটি পুরসভা ও টিটাগড় পুরসভার নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে।

    সুপারিশের মাধ্যমে ১২৫ জনের নিয়োগের তথ্য পেয়েছে ইডি। আর সুপারিশের ক্ষেত্রে মদনের নাম ইডির স্ক্যানারে বলেই সূত্রের খবর। ইডি এই অভিযোগের সত্যতা যাচাই করতে চায়। জানতে চায়, কে এই সুপারিশ করেছিলেন? কীসের বিনিময়ে এই সুপারিশ করা হয়েছিল? টাকা নাকি অন্য কিছু?

    মদনকে ২৯ জুলাই ডাকা হয়েছে। তার আগে স্ত্রী, দুই ছেলেকে তলব করা হয়েছে। সূত্রের খবর, ব্যাঙ্কের বেশ কিছু নথি নিয়ে ইডি দপ্তরে দেখা করতে বলা হয়েছে তাঁদের। এ দিন শুভরূপ যখন ইডির অফিসে ঢোকেন, হাতে একটি ফাইল ছিল। মনে করা হচ্ছে, ব্যাঙ্কের লেনদেন সংক্রান্ত কাগজ নিয়েই হাজিরা দেন তিনি।

    শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে অয়ন শীলের বাড়িতে তল্লাশি চালানোর সময়ে সেখান থেকে বেশ কিছু নথি উদ্ধার হয়। যা থেকে তদন্তকারীরা অনুমান করেন, রাজ্যের একাধিক পুরসভাতেও নিয়োগ-দুর্নীতি হয়েছে। এর পরেই ইডি ECIR করে তদন্ত শুরু করে।

    তদন্তে উঠে আসে কামারহাটি, বরানগর, দক্ষিণ দমদম-সহ রাজ্যের একাধিক পুরসভার নাম। সেই সময়ের একাধিক দাপুটে নেতার নামও উঠে আসে। দক্ষিণ দমদম পুরসভার দুর্নীতির তদন্তে নেমে গ্রেপ্তার করা হয় প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে।

    এ বার কামারহাটি ও টিটাগড় পুরসভার প্রায় ১২৫ জনের নিয়োগ নিয়ে নাড়াচাড়া করছে ইডি। সুপারিশের মাধ্যমে এই নিয়োগ হয় বলে জানতে পেরেছে তারা। ইডির নজরে মদন মিত্রের স্ত্রী, ছেলের তিনটি অ্যাকাউন্ট। অ্যাকাউন্টগুলির নির্দিষ্ট সময়ের লেনদেন ইডির নজরে। ইতিমধ্যেই মদন মিত্রের দক্ষিণেশ্বর ও ভবানীপুরের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হয়েছে মদনকে। তার আগে পরিবারের তিন সদস্যকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা।

    শুভরূপ মিত্র কে এবং কেন তিনি ইডির দপ্তরে হাজিরা দিলেন?

    তিনি কামারহাটির বিধায়ক মদন মিত্রের ছেলে। পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে বুধবার সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে হাজিরা দেন।

    মদন মিত্রের পরিবারের আর কাদের তলব করা হয়েছে?

    মদনের দুই ছেলের পাশাপাশি তলব করা হয়েছে স্ত্রীকেও। ২৯ জুলাই ডাকা হয়েছে মদন মিত্রকে।

    এই মামলায় ঠিক কী অভিযোগ?

    কামারহাটি ও টিটাগড় পুরসভায় সুপারিশের মাধ্যমে ১২৫ জনের নিয়োগ হয়েছে বলে জানতে পেরেছে ইডি। সেই সুপারিশের সঙ্গে মদন মিত্রের নাম যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে।

    ইডির নজরে কোন কোন অ্যাকাউন্ট রয়েছে?

    মদন মিত্রের স্ত্রী ও ছেলের তিনটি অ্যাকাউন্ট ইডির নজরে রয়েছে, যেগুলির নির্দিষ্ট সময়ের লেনদেন খতিয়ে দেখা হচ্ছে।

    পুরনিয়োগ দুর্নীতি মামলাটি কীভাবে সামনে এসেছিল?

    শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে অয়ন শীলের বাড়ি থেকে নথি উদ্ধারের সূত্র ধরেই রাজ্যের একাধিক পুরসভায় নিয়োগ-দুর্নীতির অনুমান করে ইডি এবং ECIR দায়ের করে তদন্ত শুরু করে।

    এর আগে এই মামলায় আর কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি?

    হ্যাঁ, দক্ষিণ দমদম পুরসভার দুর্নীতির তদন্তে গ্রেপ্তার করা হয়েছিল প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে।

  • Link to this news (এই সময়)