• এক বাসেই এবার হাসপাতাল থেকে মহকুমা আদালত! হাড়োয়া টু বসিরহাট পৌঁছন এখন জলের মতো সহজ
    News18 বাংলা | ২২ জুলাই ২০২৬
  • : হাড়োয়াবাসীর জন্য সুখবর! অবশেষে অপেক্ষার অবসান। উত্তর ২৪ পরগনার হাড়োয়া এলাকার মানুষের দীর্ঘদিনের দাবির পর অবশেষে চালু হল নতুন বাস পরিষেবা। হাড়োয়া থেকে মাদারতলা, খোলাপোতা ও বসিরহাট হয়ে বদরতলা পর্যন্ত এই নতুন রুটে বাস চলাচল শুরু হওয়ায় খুশির হাওয়া এলাকাজুড়ে।

    দীর্ঘদিন ধরে হাড়োয়া ও আশপাশের প্রত্যন্ত এলাকার মানুষকে জেলা হাসপাতাল, আদালত, সরকারি দফতর কিংবা অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে বসিরহাটে আসতে ঘুরপথ ব্যবহার করতে হত। এতে যেমন সময় বেশি লাগত, তেমনই যাতায়াতের খরচও বেড়ে যেত। নতুন বাস রুট চালু হওয়ায় সেই সমস্যার অনেকটাই সমাধান হবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

    এই পরিষেবার ফলে সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ, দ্রুত ও সুবিধাজনক হবে। বিশেষ করে ছাত্রছাত্রী, রোগী, কর্মজীবী মানুষ ও ব্যবসায়ীদের জন্য এটি বড় স্বস্তির খবর। এলাকার বহু মানুষ প্রতিদিন বসিরহাটে নানা প্রয়োজনে যাতায়াত করেন। এখন সরাসরি বাস পরিষেবা চালু হওয়ায় তাঁদের আর অতিরিক্ত যানবাহন বদল করতে হবে না।

    স্থানীয়দের মতে, এই নতুন রুট শুধু যাতায়াতের সুবিধাই বাড়াবে না, হাড়োয়া ও সংলগ্ন এলাকার সঙ্গে বসিরহাটের যোগাযোগ আরও সুদৃঢ় করবে। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্য ও পরিষেবা ক্ষেত্রেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নতুন বাস পরিষেবা চালু হওয়ায় হাড়োয়াবাসীর মুখে এখন স্বস্তির হাসি। স্থানীয় মানুষের আশা, ভবিষ্যতে এই রুটে আরও বেশি সংখ্যক বাস চালানো হলে সাধারণ মানুষের ভোগান্তি সম্পূর্ণভাবে দূর হবে।
  • Link to this news (News18 বাংলা)