• বান্ধবীর মায়ের লিভার ক্যানসার, অর্থ জোগাতে রাস্তায় সুর বাঁধলেন বিশ্বভারতীর পড়ুয়ারা
    News18 বাংলা | ২২ জুলাই ২০২৬
  • : লাল মাটির জেলা বীরভূম, আর এই বীরভূম জেলার মধ্যে অন্যতম এক আকর্ষণীয় জায়গা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুর শান্তিনিকেতন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন যেখানে গানের সুরে মানবতার পাঠে বড় হয়ে ওঠে তরুণ প্রজন্ম। এই শান্তিনিকেতন শেখায় প্রকৃতির মাঝে কেমন ভাবে বেড়ে ওঠা যায়। সেই মাটিতেই এবার বন্ধুত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বোলপুর শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সংগীত ভবনের একদল ছাত্রছাত্রী।

    শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। বর্তমান কর্মব্যস্তময় জীবনে যেখানে নিজের ব্যক্তিগত জীবনের কাজকর্ম নিয়ে ঝড় ঝাপটায় ব্যাস্ত সাধারণ মানুষ সেই জায়গায় দাঁড়িয়ে এমন দৃষ্টান্ত অবাক করার মতো বটে। বান্ধবীর মা গুরুতর অসুস্থ। চিকিৎসার জন্য দরকার আনুমানিক প্রায় ১৬ লক্ষ টাকা। লিভার ক্যানসারে ভোগা ওই বান্ধবীর মায়ের চিকিৎসার টাকা জোগাড় করতে এবার রাস্তায় নামলেন সহপাঠীরা।

    গান গেয়ে টাকা সংগ্রহের এই ঘটনা হৃদয় ছুঁয়ে গিয়েছে সোশ্যাল নাগরিকদের। বিশ্বভারতীর সংগীত ভবনের পড়ুয়া অঙ্কিতা মোদকের মা লিভার ক্যানসারে ভুগছেন বলেই দাবি করেছেন ওই সকল পড়ুয়ারা। তাদের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই দুটি অপারেশন হয়েছে এবং আরও একটি অপারেশন বাকি রয়েছে। চিকিৎসার জন্য হাসপাতালের বিল প্রায় ১৬ লক্ষ টাকা। যে টাকা একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষদের পক্ষে বহন করা অনেকটাই কষ্টকর। এই পরিস্থিতিকে বুঝতে পেরেই তাঁরা গানকে হাতিয়ার করে অর্থ সংগ্রহে নেমে পড়েছেন।

    বিশ্বভারতীর শান্তিনিকেতনের সংগীত ভবনের ওই সকল পড়ুয়াদের রতন পল্লীর রাস্তায় দাঁড়িয়ে গানের মাধ্যমে অর্থ সংগ্রহ করতে দেখা যায়। চরম স্বার্থপর এই দুনিয়ায় বন্ধুর কঠিন সময়ে নিঃস্বার্থভাবে তাঁরা যেভাবে দাঁড়িয়েছেন তা স্বাভাবিকভাবেই নজর কেড়েছে সকলের। এই সকল পড়ুয়ারা আরও একবার প্রমাণ করলেন সত্যিকারের বন্ধু মানে বিপদের দিনে বন্ধুর পাশে সবচেয়ে শক্ত হয়ে দাঁড়ানো। বিশ্বভারতীর সংগীত ভবনের ছাত্র জানান “আমাদের একজন সহপাঠী তাঁর মা লিভার ক্যানসার আক্রান্ত, দু-বার অপারেশন হয়েছে আরেকবার হবে, তাঁর জন্য অনেক টাকা প্রয়োজন, তবে সেই টাকা তাদের কাছে নেই, সেই জন্য আমরা নিজেদের মধ্যে যতটুকু পারছি চেষ্টা করছি।”
  • Link to this news (News18 বাংলা)