• চোখের মণিতে হঠাৎ আর্জেন্টিনার পতাকা! কীভাবে সম্ভব? চিকিৎসকদের ব্যাখ্যায় সামনে এল বিরল সত্য
    News18 বাংলা | ২২ জুলাই ২০২৬
  • চোখের মণিতে আর্জেন্টিনার পতাকার রঙ! ফুটবলের আবেগ নাকি জটিল ব্যাধি? ভালবাসার প্রিয় ফুটবল দলের প্রতি আবেগ অনেক সময়ই অন্য রূপ নেয়। কিন্তু সেই অনুরাগের রঙ যদি আচমকা ভেসে ওঠে চোখের মণিতেই? রূপকথা বা কাল্পনিক গল্প নয়, এমনই এক বিরল ও তাজ্জব ঘটনার সাক্ষী থাকলেন হাওড়ার উদয়নারায়ণপুরের মানুষ।

    সূর্য শাসমল দীর্ঘদিন ধরে চোখের দৃষ্টিজনিত সমস্যায় ভুগছিলেন। কিন্তু সম্প্রতি তাঁর চোখের মণি হুবহু আর্জেন্টিনার পতাকার মত নীল-সাদা রঙের ধারণ করে। ফুটবল বিশ্বকাপে জনপ্রিয় দলের পতাকার রঙ চোখে ভেসে উঠল। কৃত্রিমভাবে তৈরি করা নয়। এর পেছনে লুকিয়ে ছিল চোখের সমস্যা। জানা যায়, দৃষ্টিশক্তি অত্যন্ত ঝাপসা হয়ে যাওয়ায় এবং স্পষ্টভাবে কিছু দেখতে না পেয়ে তিনি উদয়নারায়ণপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসক তথা চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. সমরেশ পণ্ডিতের দ্বারস্থ হন। পরীক্ষা করতে গিয়ে খোদ চিকিৎসকও কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে পড়েন।

    আরও পড়ুনঃ একজন ছিলেন বাড়ির আদরের ছোট ছেলে, অন্যজন হতে চলেছিলেন বাবা— সিকিমের টানেল দুর্ঘটনায় ছারখার অর্জুন-বাবুলের পরিবার

    রোগী সূর্য শাসমল কথায়, দিন দিন তাঁর সমস্যা মারাত্মক আকার ধারণ করছিল। দৃষ্টিশক্তি ঘোলাটে হওয়া। চোখের সামনে সবকিছু অস্বাভাবিক ঝাপসা ও ঘোলাটে লাগছিল। সমস্যা ক্রমশ আরও জটিলতার দিকে এগোতে থাকায় তিনি চিকিৎসকের দ্বারস্থ হন।

    চোখে কী এমন সমস্যা যে কারণে বদলে গিয়েছে রঙ, এমন প্রশ্ন জাগতে শুরু করে অধিকাংশ মানুষের মধ্যে। অনেকে আবার এই সমস্যাকে অলৌকিক বলেই ভাবতে শুরু করেন। কিন্তু চিকিৎসকদের ভাষায় এটি আদতে চোখের ছানির এক জটিল রূপ।

    কারও চোখে যদি উচ্চ রক্তচাপ বা ইন্ট্রাঅকুলার প্রেশার (Intraocular Pressure) বেশি থাকে এবং তার সঙ্গে হাইপার ম্যাচিওর ক্যাটারেক্ট’ (Hyper Mature Cataract) বা অতি-পাকা ছানি যুক্ত হয়। তবেই চোখের মণিতে এই ধরনের রঙে অদ্ভুত পরিবর্তন বা শেড দেখা দিতে পারে।

    উদয়নারায়নপুর স্টেট জেনারেল হাসপাতালের চিকিৎসক ডাঃ সমরেশ পণ্ডিতের তত্ত্বাবধানে সঠিক সময়ে চিকিৎসা শুরু হওয়ায় সূর্য শাসমল এখন অনেকটাই সুস্থ ও বিপদমুক্ত। চিকিৎসা চলায় তাঁর দৃষ্টিশক্তিও ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে বলেও জানা গিয়েছে।
  • Link to this news (News18 বাংলা)