• তমন্না খুনের ঘটনায় নতুন চার্জশিট দাখিল পুলিশের
    এই সময় | ২২ জুলাই ২০২৬
  • নদিয়ার কালীগঞ্জে তমন্না খাতুনকে খুনের ঘটনায় নতুন করে চার্জশিট দাখিল করল পুলিশ। এর আগে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২৪ অভিযুক্তের মধ্যে ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছিল। তাঁদের মধ্যে থেকে ১১ জনকে আগেই গ্রেপ্তার করা হয়েছিল। একই সঙ্গে এই ঘটনায় পলাতক ২ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। তাঁরাও পরে গ্রেপ্তার হয়েছিলেন। পরে ১ জন কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন।

    বর্তমানে এই মামলায় সরকারি আইনজীবী নিযুক্ত হয়েছেন বিভাস চট্টোপাধ্যায়। Explosive Substance Act, আর্মস অ্যাক্ট-সহ একাধিক ধারায় চার্জশিট দায়ের করা হয়েছে। এই নতুন চার্জশিট দায়েরের প্রেক্ষিতে তমন্নার মা সাবিনা ইয়াসমিন বলেন, ‘বর্তমান সরকারের প্রশাসনের ও আমার ভরসা আছে। আমি চাই দোষীদের দ্রুত শাস্তি হোক।’

    ২০২৫ সালের ২৩ জুন নদিয়ার কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচনের ফল প্রকাশের দিন বোমার আঘাতে মৃত্যু হয় ছ’বছরের তমন্নার। অভিযোগ ওঠে, তৃণমূলের বিজয় মিছিল থেকে বোমা ছোড়া হয়েছিল। এ নিয়ে তোলপাড় হয় রাজ্য।

    গত ২৩ জুন, মঙ্গলবার নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন তমন্নার মা সাবিনা ইয়াসমিন। সাবিনা ২০২৬-এর বিধানসভা ভোটে কালীগঞ্জের সিপিএম প্রার্থী ছিলেন। তবে রাজ্যে পালাবদলের পরে তিনি প্রথম থেকেই বলে এসেছেন, শুভেন্দু অধিকারী ও তাঁর সরকারের উপরে সম্পূর্ণ ভরসা রয়েছে তাঁর। মেয়ের মৃত্যুর জন্য যারা দায়ী, প্রত্যেকের গ্রেপ্তারের দাবি তুলে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন সাবিনা।

    FAQ

    তমন্না খুনের ঘটনাটি কোথায় এবং কবে ঘটেছিল?

    ২০২৫ সালের ২৩ জুন নদিয়ার কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচনের ফল প্রকাশের দিন এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

    কীভাবে ছ’বছরের তমন্নার মৃত্যু হয়?

    অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালে উপনির্বাচনের ফল প্রকাশের দিন তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমার আঘাতে তমন্নার মৃত্যু হয়।

    তমন্না খুনের মামলায় পুলিশ সম্প্রতি কী পদক্ষেপ নিয়েছে?

    পুলিশ এই ঘটনায় নতুন করে একটি চার্জশিট দাখিল করেছে, যেখানে Explosive Substance Act এবং আর্মস অ্যাক্ট-সহ একাধিক ধারা যুক্ত করা হয়েছে।

    বর্তমানে এই মামলায় সরকারি আইনজীবী হিসেবে কে নিযুক্ত হয়েছেন?

    বর্তমানে এই মামলায় সরকারি আইনজীবী হিসেবে নিযুক্ত হয়েছেন বিভাস চট্টোপাধ্যায়।

  • Link to this news (এই সময়)