• বিধানসভায় বেনজির ঘটনা, তেড়ে গেলেন কুণাল, সাসপেন্ড
    আজকাল | ২২ জুলাই ২০২৬
  • দীক্ষা ভুঁইয়া: দিল্লি থেকে কলকাতা। লোকসভা থেকে বিধানসভা, একইদিনে দুই জায়গায় সাসপেন্ড দুই মমতাপন্থী সাংসদ-বিধায়ক। দিল্লিতে, লোকসভা থেকে যেদিন কল্যাণ ব্যানার্জিকে সাসপেন্ড করা হয়, ঠিক তার ঘণ্টাখানেকের মাথায়, বিধানসভায় সাসপেন্ড কুণাল ঘোষ। 

    মঙ্গলবার বিধানসভায় একে একে বক্তব্য রাখছিলেন বিধায়কেরা। তাল কাটে আখরুজ্জামান বক্তব্যে রাখতে উঠলে। তাঁর বক্তব্যের মাঝেই, এগিয়ে যান কল্যাণ। সেখানেই হইচইয়ের সূত্রপাত। বাদ-বিবাদের মাত্রা বাড়লে, এক সময় কুণালকে বিধানসভার কক্ষের মধ্যেই মার্শালদের টেনে-হিঁচড়ে বের করতে দেখা যায়। বিধানসভার স্পিকের নির্দেশ দিলে মার্শালরা তাঁকে বের করে দেন। প্রাথমিকভাবে তিনি সাসপেন্ড করার হুঁশিয়ারি দেন এবং পরে সাসপেন্ড করে দেন।

    গোটা ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর মতে, এই ধরনের ঘটনা, এর আগে বিধানসভায় ঘটেনি। কুণালকে তীব্র কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। বলেন, ''প্রতিবাদ অনেক রকম হয়। এই রকম অসভ্যতামি বিধানসভায় আগে দেখিনি।'
  • Link to this news (আজকাল)