• বন্ধুদের বিরুদ্ধে ঠেলে গঙ্গায় ফেলে দেওয়ার অভিযোগ, ২৪ ঘণ্টা পরে উদ্ধার যুবক-যুবতীর দেহ, গ্রেপ্তার ৩
    এই সময় | ২৩ জুলাই ২০২৬
  • বন্ধুরা মিলে গঙ্গায় ঘুরতে গিয়েছিলেন। আড্ডা দিতে দিতে কথা কাটাকাটি হয়। অভিযোগ, তার জেরেই অভিষেক মণ্ডল (১৮) ও ঐন্দ্রিলা কর্মকার (১৯) নামে দু’জনকে ঠেলে ফেলে দেওয়া হয় গঙ্গায়। সোমবার সন্ধ্যায় এই ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পরে মঙ্গলবার দু’জনের দেহ উদ্ধার করল বিপর্যয় মোকাবিলা বাহিনী। ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ কুশল সাউ, আশুতোষ শিং এবং দেবাঞ্জন দাসকে আগেই গ্রেপ্তার করেছে পুলিশ।

    পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, কুশল, আশুতোষ ও দেবাঞ্জনের সঙ্গে গঙ্গার ঘাটে ঘুরতে যান অভিষেক ও ঐন্দ্রিলা। সেখানে কোনও বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। অভিযোগ, সেই সময়ে আচমকা অভিষেককে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলে দেওয়া হয়। সেই ঘটনা দেখে ফেলায় প্রমাণ লোপাটের জন্য ঐন্দ্রিলাকেও ধাক্কা দিয়ে ফেলে দেওয়া বলে মৃতার পরিবারের অভিযোগ।

    ঘটনার খবর পাওয়া মাত্র নবাবগঞ্জ ঘাটে পৌছয় পুলিশ এবং বিপর্যয় মোকাবিহাল বাহিনী। শুরু হয় তল্লাশি। শেষে রাতের দিকে অভিষেক ও ঐন্দ্রিলার দেহ উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঘটনার তদন্তে নেমে কুশল, আশুতোষ ও দেবাঞ্জনকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। বয়ানে অসঙ্গতি মেলায় তিন জনকেই গ্রেপ্তার করা হয় বলে জানা গিয়েছে। ধৃতদের বিরুদ্ধে খুন-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর।

    অভিষেকের পরিবারের অভিযোগ, পুরনো শত্রুতার জেরেই পরিকল্পনা করে খুন করা হয়েছে। অন্য দিকে, ঐন্দ্রিলার পরিবারের দাবি, অভিযুক্তরা তাঁকে নেশাজাতীয় কিছু খাইয়ে গঙ্গার ঘাটে নিয়ে গিয়েছিল। তবে এই অভিযোগের সত্যতা এখনও পুলিশের তদন্তসাপেক্ষ। ঘটনার প্রকৃত কারণ জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি অন্যান্য প্রমাণও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

    ১. ইছাপুরে কী ঘটনা ঘটেছে?

    ইছাপুরের নবাবগঞ্জ গঙ্গার ঘাটে অভিষেক মণ্ডল (১৮) ও ঐন্দ্রিলা কর্মকার (১৯)-এর মৃত্যু হয়েছে। এই ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

    ২. কেন দুই তরুণ-তরুণীকে গঙ্গায় ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে?

    পরিবারের অভিযোগ, বন্ধুদের মধ্যে কথা কাটাকাটির জেরে প্রথমে অভিষেককে গঙ্গায় ঠেলে ফেলে দেওয়া হয়। পরে ঘটনাটি দেখে ফেলায় ঐন্দ্রিলাকেও গঙ্গায় ফেলে দেওয়া হয়।

    ৩. এই ঘটনায় কাদের গ্রেপ্তার করা হয়েছে?

    পুলিশ কুশল সাউ, আশুতোষ শিং এবং দেবাঞ্জন দাস নামে তিন যুবককে গ্রেপ্তার করেছে।

    ৪. মৃতদেহ কীভাবে উদ্ধার করা হয়?

    বিপর্যয় মোকাবিলা বাহিনী গঙ্গায় তল্লাশি চালিয়ে মঙ্গলবার অভিষেক ও ঐন্দ্রিলার দেহ উদ্ধার করে।

    ৫. অভিষেকের পরিবারের অভিযোগ কী?

    তাঁদের দাবি, পুরনো শত্রুতার জেরেই পরিকল্পনা করে অভিষেককে খুন করা হয়েছে।

    ৬. ঐন্দ্রিলার পরিবারের অভিযোগ কী?

    তাঁদের অভিযোগ, অভিযুক্তরা ঐন্দ্রিলাকে নেশাজাতীয় কিছু খাইয়ে গঙ্গার ঘাটে নিয়ে গিয়েছিল। তবে এই অভিযোগের সত্যতা এখনও তদন্তাধীন।

    ৭. পুলিশ কী জানিয়েছে?

    পুলিশ জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদে বয়ানে অসঙ্গতি মিলেছে। তাঁদের বিরুদ্ধে খুন-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

  • Link to this news (এই সময়)