• মেয়ে সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে সাক্ষাৎ শারদের, জল্পনা তুঙ্গে
    বর্তমান | ২৩ জুলাই ২০২৬
  • নয়াদিল্লি: প্রতিবাদী ছাত্রছাত্রীদের পুলিশের মারধর ঘিরে উত্তাল দেশ। বুধবার সংসদ ভবন চত্বরে কালো পোশাক পরে প্রতিবাদে শামিল বিরোধী এমপিরা। তবে, তার মধ্যেইনেজর কাড়ল প্রধানমন্ত্রীর দপ্তরে একটি বৈঠক। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন বিরোধী শিবিরের অন্যতম শীর্ষনেতা এনসিপি (এসপি) সুপ্রিমো শারদ পাওয়ার। সঙ্গে কন্যা সুপ্রিয়া সুলেও। শারদ শিবিরের এনডিএ-তে যোগদানের জল্পনার আবহে এই বৈঠক ঘিরে গুঞ্জন রাজনীতির অলিন্দে। প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠকের একাধিক ছবি সামনে এসেছে। বৈঠক চলাকালীন মোদির কাছে স্মারকলিপি পেশ করেছেন মহারাষ্ট্রের প্রবীণ নেতা। প্রশ্নফাঁস, প্রতিবাদী পড়ুয়াদের পুলিশের মারধর ও মামলা চাপানোর মতো উদ্বেগজনক বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন বলে শারদ জানিয়েছেন। দেশজুড়ে সেচ ব্যবস্থা ও কৃষকদের সমস্যাগুলির কথা মোদির কাছে তুলে ধরেছেন তিনি।
  • Link to this news (বর্তমান)