• বাংলা ভাষাতেই হবে সব কাজ, সরকারের বড় সিদ্ধান্ত, কী বলছে রবি ঠাকুরের শান্তিনিকেতনের বিশ্বভারতী
    News18 বাংলা | ২৩ জুলাই ২০২৬
  • বীরভূম: বাংলা ভাষার মর্যাদা ব্যবহার ও চর্চাকে আরও সুদৃঢ় করতে বর্তমানে রাজ্য সরকারের ঘোষণায় আনন্দ এবং উচ্ছ্বাসের আবহ তৈরি হয়েছে বোলপুর শান্তিনিকেতনে। বোলপুর শান্তিনিকেতনের পড়ুয়া, প্রাক্তনী, প্রবীণ আশ্রমিক, সাংস্কৃতিকপ্রেমী থেকে শুরু করে শিক্ষাবিদ সকলেই এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। প্রশাসনিক কাজকর্মে এই মাতৃভাষার অগ্রাধিকার শুধুমাত্র ভাষার সম্মান বাড়াবে সেটা না, এর পাশাপাশি প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ আরও উন্নত হবে।

    প্রসঙ্গত সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় ঘোষণা করেন, চলতি বছর আগামী ১ সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি চিঠিপত্র, নোটিস, নথি এবং নাগরিকদের উত্তর মূলত বাংলা ভাষায় দেওয়া হবে। তবে এর পাশাপাশি ভারত সরকারের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে বাংলা ভাষার পাশাপাশি হিন্দি ভাষাও ব্যবহার করা হবে বলে জানা গেছে।

    আরও পড়ুন –  Success Story: বাবা ড্রাইভার, মা গৃহবধূ, মনের জোরে উত্থান, প্রণতির কমনওয়েলথ সাফল্যের কামনায় বিপত্তারিণী পুজো সারা

    বোলপুর শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত উপাচার্য ও প্রবীণ আশ্রমিক অধ্যাপক সবুজকলি সেন জানান, “এটি নিঃসন্দেহে অত্যন্ত আনন্দের খবর। মাতৃভাষা দেশের অন্যতম প্রধান সম্পদ। এতদিন পশ্চিমবঙ্গ ছাড়া অনেক রাজ্যেই নিজেদের ভাষায় সরকারি কাজকর্ম করা হতো। ইংরেজি না জানার কারণে বহু মানুষকে অফিসে অন্যের কাছে সাহায্য নিতে হতো। এই সিদ্ধান্তের ফলে সেই সমস্যা অনেকটাই কমবে। তবে বাংলা ভাষার পাশাপাশি বিদ্যালয়ে ইংরেজি ও অন্যান্য ভাষার শিক্ষাও সমানভাবে জরুরি।”

    বোলপুর শান্তিনিকেতনের প্রবীণ আশ্রমিক সুব্রত সেন মজুমদার জানান “বাংলা ভাষার বিকাশের মূল শক্তি আমাদের আন্তরিকতা। রাজ্য সরকারের এই উদ্যোগ সেই চেতনাকে আরও শক্তিশালী করবে। বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিশ্বসাহিত্যের সঙ্গে এক অনন্য সেতুবন্ধন গড়ে তুলেছে। নানা ভাষা ও সংস্কৃতির সঙ্গে বাংলার যে মেলবন্ধন ঘটেছে, তার ধারাবাহিকতা বজায় রাখা শুধুমাত্র প্রশাসনের না এর পাশাপাশি আমাদের দায়িত্ব ও কর্তব্য।”

    Souvik Roy
  • Link to this news (News18 বাংলা)