হলদিয়ায় দীর্ঘ ৯ মাস পর ফের চালু হল থার্মাল পাওয়ার স্টেশনের কয়লা হ্যান্ডলিং ফেসিলিটি
News18 বাংলা | ২৩ জুলাই ২০২৬
কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দরের [এসএমপি কলকাতা] হলদিয়া ডক কমপ্লেক্স (এইচডিসি) ৯ মাসের বিরতির পর ৩ নং বার্থের পুনরুজ্জীবিত মেকানিক্যাল থার্মাল কোল হ্যান্ডলিং ফেসিলিটিতে উপকূলীয় তাপীয় কয়লা হ্যান্ডলিং পুনরায় শুরু হল।
এদিন দিনেই অন্ধ্রপ্রদেশ পাওয়ার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (এপিপিডিসিএল)-এর পক্ষে জাহাজটি প্রায় ২৭,১০০ মেট্রিক টন (এমটি) তাপীয় কয়লা বোঝাই করছে। প্রায় ৯ মাসের মধ্যে এইচডিসি-র মেকানিক্যাল কোল হ্যান্ডলিং প্ল্যান্টের মাধ্যমে এপিপিডিসিএল-এর জন্য এটিই হলদিয়া ডক কমপ্লেক্সের মাধ্যমে উপকূলীয় কয়লা সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করল। যার ফলে উপকূলীয় বিদ্যুৎ সংস্থাগুলির জ্বালানি চাহিদা পূরণ করবে এই ফেসিলিটি।
আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনায় নাম ‘রেজিস্টার’ করেছেন…? অগাস্টে ৩০০০ টাকা ঢুকছে তো ব্যাঙ্কে! ৩ মিনিটে ‘চেক’ করুন সব প্রশ্নের ‘উত্তর’
এর পাশাপশি এই স্থাপনাটির পুনরুজ্জীবন কার্গো থ্রুপুট বাড়াবে, টার্নঅ্যারাউন্ড টাইম উন্নত করবে এবং পূর্ব উপকূলে উপকূলীয় জাহাজ চলাচল ও জ্বালানি সরবরাহের একটি প্রধান কেন্দ্র হিসেবে এইচডিসি-র অবস্থানকে আরও শক্তিশালী করবে।
এই পরিচালনগত সাফল্যের জন্য দলকে অভিনন্দন জানিয়ে কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দরের চেয়ারপার্সন শ্রী রথেন্দ্র রমন বলেন এই যান্ত্রিক সুবিধাটির পুনরুজ্জীবন আমাদের লজিস্টিকস সক্ষমতা বাড়াতে সাহায্য করবে এবং একই সাথে ভারতজুড়ে শক্তির চাহিদা মেটাতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এসএমপি কলকাতার চেয়ারপার্সন শ্রী রমন আরও বলেন যে, এইচডিসি বন্দরের কার্যকারিতা এবং পরিষেবা প্রদান নতুন উচ্চতায় পৌঁছতে থাকবে।
প্রসঙ্গত, হলদিয়া ডক কমপ্লেক্স (এইচডিসি) হলদিয়া বন্দর নামেও পরিচিত। এটি হুগলি নদীর উপর একটি ডকিং ফেসিলিটি। এটি কলকাতার শ্যামা প্রসাদ মুখার্জি বন্দরের অধীনে দুটি ডক সিস্টেমের একটি, অন্যটি কলকাতা ডক সিস্টেম (কেডিএস)। মূলত শুষ্ক এবং তরল বাল্ক কার্গো পরিচালনায় বিশেষজ্ঞ এই ফেসিলিটি।
এটি ভারতের প্রাচীনতম সক্রিয় বা কার্যক্ষম বন্দর এবং এই বন্দরটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা নির্মিত হয়েছিলে। কলকাতা একটি মিষ্টি জলের বন্দর এবং জলে লবণাক্ততার কোনও পরিবর্তন বা প্রকরণ নেই। বন্দরের দুটি স্বতন্ত্র ডক ব্যবস্থা রয়েছে — কলকাতায় কলকাতা ডক সিস্টেম ও হলদিয়ার হলদিয়া ডক কমপ্লেক্সে একটি গভীর জলের ডক রয়েছে।