• দমদম পার্কে চাঞ্চল্যকর ঘটনা, পার্কের রেলিংয়ে আঁতকে ওঠার মতো দৃশ্য
    এই সময় | ২৩ জুলাই ২০২৬
  • পার্কের গায়ে উঁচু রেলিং। সেই লোহার গ্রিলে গামছায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার হলো এক যুবকের দেহ। বৃহস্পতিবার সকালে দমদম পার্কের ঝিল্লি পার্কে এই ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, এই যুবক এলাকার কেউ নন। লেকটাউন থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। যুবকের নাম, পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

    ভোরের দমদম পার্ক এমনিতেই নিরিবিলি জায়গা। বহু মানুষ মর্নিং ওয়াকে যান। এ দিনও একদল প্রাতঃভ্রমণকারীই দেখেন, রাস্তার ধারে গ্রিলে ফাঁস লাগানো অবস্থায় রয়েছেন এক যুবক। লেকটাউন থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।

    মৃতের শরীরে কোনও আঘাতের চিহ্ন আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। অন্যদিকে মৃত ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা করছে লেকটাউন থানার পুলিশ। পার্কের বাগানে কাজ করেন স্বপন মণ্ডল নামে এক ব্যক্তি। তিনি জানান, একেবারে ভোরের দিকে এই ঘটনা ঘটে। তাঁরা তখনও বাগানে কাজে আসেননি। পরে খবর পেয়ে এসে দেখেন এই অবস্থা। পুলিশ সব দিক খোলা রেখেই তদন্ত করছে।

    ঘটনাটি কোথায় ও কবে ঘটেছে?

    বৃহস্পতিবার সকালে দমদম পার্কের ঝিল্লি পার্কে এই ঘটনা ঘটে।

    মৃতদেহ প্রথম কারা দেখতে পান?

    একদল প্রাতঃভ্রমণকারী প্রথম গ্রিলে ফাঁস লাগানো অবস্থায় যুবকের দেহ দেখতে পান।

    মৃত যুবকের পরিচয় জানা গিয়েছে কি?

    না, এখনও পর্যন্ত তাঁর নাম-পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে লেকটাউন থানার পুলিশ।

    স্থানীয়দের বক্তব্য কী?

    স্থানীয়দের দাবি, এই যুবক এলাকার বাসিন্দা নন।

  • Link to this news (এই সময়)