• বিধানসভায় 'এগিয়ে' ঋতব্রত, অনেক 'পিছিয়ে' মমতা!
    আজকাল | ২৩ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: পাবলিক অ্যাকাউন্টস কমিটি, PAC। এই কমিটি, চেয়ারম্যান-সহ একাধিক বিষয় নিয়ে গত কয়েকদিন ধরেই জোর জল্পনা ছিল। আশঙ্কা ছিল ভোটাভুটিরও। তবে বৃহস্পতির পরিস্থিতি অনুযায়ী, আপাতত ভোট আর হচ্ছে না। 

    বিধানসভার গুরুত্বপূর্ণ পাবলিক অ্যাকাউন্টস কমিটি (PAC) গঠনকে ঘিরে তৃণমূলের দুই শিবিরের সমীকরণ ফের সামনে এল। ২০ সদস্যের নাম জমা পড়েছে ইতিমধেয় শাসক-বিরোধী শিবির মিলিয়ে। তারমধ্যে তৃণমূলের দুই শিবিরের মোট ছ'জনের নাম। সূত্রের খবর, এই কমিটিতে ঋতব্রত ব্যানার্জির শিবিরের তরফে পাঁচটি নাম প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে, কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে জমা পড়েছে একমাত্র অশোক দেবের নাম। অন্যদিকে, ২০ জনের কমিটির, বাকি ১৪ জন বিধায়ক রইলেন শাসক শিবিরের। সূত্রের খবর, অম্লান ভাদুড়ি, বঙ্কিমচন্দ্র ঘোষ, হিরণ্ময় চট্টোপাধ্যায়, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, রাজেশ কুমার, রূপা গঙ্গোপাধ্যায়ের নাম রয়েছে পিএসি কমিটি তালিকায়। 

    ঋতব্রত ব্যানার্জির শিবিরের প্রস্তাবিত সদস্যরা হলেন— বিপ্লব মিত্র, ফিরহাদ হাকিম, গোলাম রাব্বানী, কানাইয়ালাল আগরওয়াল, সমর মুখার্জি, সূত্রের খবর তেমনটাই। 

    বিধানসভার প্রচলিত রীতি অনুযায়ী, এই ছয় সদস্যের মধ্য থেকেই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান নির্বাচন করা হবে। ফলে, পিএসি-র শীর্ষ পদ ঋতব্রত শিবিরের হাতেই যাওয়ার সম্ভাবনা প্রবল বলে রাজনৈতিক মহলের ধারণা।

    পাবলিক অ্যাকাউন্টস কমিটি রাজ্যের বিভিন্ন সরকারি দফতরের ব্যয়, মহালেখা পরীক্ষকের (CAG) রিপোর্ট এবং সরকারি অর্থ ব্যয়ের জবাবদিহি খতিয়ে দেখার ক্ষেত্রে বিধানসভার অন্যতম গুরুত্বপূর্ণ কমিটি। তাই এই কমিটির চেয়ারম্যান নির্বাচন রাজনৈতিক ও প্রশাসনিক— উভয় দিক থেকেই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

    তবে ২০২৬-এর ভোট এবং পালাবদলের পর থেকেই পিএসসি ইস্যুতে উঠে আসছিল ২০২১-এর ঘটনাসমূহ। যেখানে মুকুল রায় বিজেপির হয়ে ভোট জিতে, তৃণমূলে যয়ায়ার পরেও, তাঁকেই পিএসি চেয়ারম্যান করা হয়েছিল। তা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা হয়েছিল। 

     
  • Link to this news (আজকাল)