• অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যা, পালটা ২ লস্কর জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল নিরাপত্তাবাহিনী
    প্রতিদিন | ২৩ জুলাই ২০২৬
  • জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে বাজারের মধ্যে জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন হেড কনস্টেবল আশিক হুসেন কুরেশি। এই ঘটনার পর উপত্যকাজুড়ে শুরু হয়েছে তল্লাশি অভিযান। এর মধ্যেই রাতভর অপারেশনে দুই লস্কর জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল নিরাপত্তাবাহিনী।

    দুই জঙ্গির মধ্যে একজন আদিল আহমেদ ঠোকার। যাকে লস্কর জঙ্গি হিসেবে চিহ্নিত করে নিরাপত্তা বাহিনী। শক্তিশালী বিস্ফোরণ তার বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতার কারণে আশাপাশের বাড়ি, ধর্মীয় স্থাপনা এবং একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই নিয়ে দ্বিতীয়বার ঠোকার পরিবারের বাড়ি ধ্বংস করা হল। গত বছর এপ্রিল মাসে পহেলগাঁও জঙ্গি হামলার পর দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার গুরি গ্রামে থাকা ঠোকার পরিবারের বাড়ি ভেঙে দেওয়া হয়েছিল। এরপর নতুন করে বাড়ি তৈরি করে পরিবারটি। এদিনের বাড়ি ধ্বংসের আগে পরিবারের সদস্যদের বাড়ি ছাড়তে বলে স্থানীয় প্রশাসন।

    এছাড়াও হারুন রশিদ নামের আরও এক লস্কর জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিয়েছে নিরাপত্তাবাহিনী। জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রে খবর, হারুন এবং আদিল, দু’জনেই ২০১৮ সাল থেক সক্রিয়ভাবে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত। উল্লেখ্য, অনন্তনাগে পুলিশ আধিকারিকের মৃত্যুর পর এখনও পর্যন্ত ২০০০ সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
  • Link to this news (প্রতিদিন)