• রাজ্যে এবার এনআইএ-এর নির্দিষ্ট আদালত, সুপ্রিম নির্দেশে আরও দ্রুত হবে বিচারপ্রক্রিয়া
    প্রতিদিন | ২৩ জুলাই ২০২৬
  • এনআইএ থানার পর এনআইএ আদালত। এবার রাজ্যে তৈরি হতে চলেছে জাতীয় তদন্তকারী সংস্থার কোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই আদালত তৈরি হবে। কোথায় হবে আদালত, তা ঠিক করবে কলকাতা হাই কোর্ট। এই আদালতে শুধুমাত্র এনআইএ মামলাগুলিরই শুনানি হবে বলে জানা গিয়েছে। এর ফলে মামলাগুলির আরও দ্রুত নিষ্পত্তি হবে বলেই মনে করছে ওয়াকিবহল মহল।

    সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে দেশজুড়ে এনআইএ-এর মামলাগুলোর জন‍্য সুনির্দিষ্ট ও পৃথক আদালত গঠন করতে হবে। সেই নির্দেশ মেনে এই আদালত তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে বিচারভবনে মুখ্য বিচারকের এজলাসের উপর এনআইএ-এর আদালতের দায়িত্ব দিয়েছে রেখেছে হাই কোর্ট। জাতীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, বাংলায় তাদের মামলার সংখ্যাও অনেকটা বেড়েছে। পৃথক আদালত গঠন হলে মামলার কাজ দ্রুত এগোনো সম্ভব হবে বলে দাবি করা হয়েছে।

    উল্লেখ্য, গতকাল বুধবার ক্যাবিনেটে জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ-এর থানা তৈরির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অতি দ্রুত সমস্ত সরকারি প্রক্রিয়া শেষের পর থানা নির্মাণের কাজ শুরু হবে বলে জানা গিয়েছে। তবে সেই থানাটি কোথায় হবে তা জানা যায়নি। তাড়াতাড়ি তা জানানো হবে। এবার এনআইএ থানার পাশাপাশি তৈরি হতে চলেছে নতুন আদালতও।
  • Link to this news (প্রতিদিন)