Big Breaking: ফেসবুক লাইভে এসে নিট প্রশ্নফাঁসের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার ক্যাবিনেট বৈঠকে কড়া পদক্ষেপের আশ্বাস প্রধানমন্ত্রীর।
নিট-এর প্রশ্নফাঁস নিয়ে পড়ুয়াদের আন্দোলনে তোলপাড় নয়া দিল্লি। ২৪ জুলাই সারা দেশে আন্দোলনের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি। আর বৃহস্পতিবার রাত ১২টার সামান্য আগে ফেসবুকে এসে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বক্তব্যের শুরুতেই মোদীর মুখে শোনা গেল ‘ফ্রেন্ডস’ সম্বোধন। তিনি বললেন, ‘আমি জানি প্রশ্নফাঁস সামান্য বিষয় নয়। লাখ লাখ পরীক্ষার্থী এবং অভিভাবকদের জন্য অত্যন্ত যন্ত্রণার। গত আড়াই মাসে প্রশ্নফাঁসের তদন্তে একাধিক পদক্ষেপ করা হয়েছে, দোষীদের ধরা হয়েছে।’
তিনি জানান, প্রশ্নফাঁসের পরে সরকারের সবচেয়ে বড় লক্ষ্য ছিল পরীক্ষার্থীদের যেন বছর নষ্ট না হয়। দ্রুত পরীক্ষা নেওয়া জরুরি ছিল, সেই কারণে সরকার পূর্ণশক্তি দিয়ে ২২ লক্ষ পরীক্ষার্থীর জন্য ফের পরীক্ষা নেওয়া হয়েছিল। তার ফলও ইতিমধ্যে বেরিয়েছে। কিন্তু প্রশ্নফাঁসের তদন্তে আরও কঠোর পদক্ষেপের জন্য ফাস্ট-ট্র্যাক কোর্টের কথা আগেই বলেছিলেন মোদী, সেটা ফের ফেসবুক বার্তায় জানিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘শুক্রবার ক্যাবিনেট বৈঠকে ফাস্ট ট্র্যাক কোর্ট এবং কঠোর সাজার বিষয়ে চর্চা হবে। সেখানে আলোচনার পরে তার অন্তিম রূপ দেওয়া হবে। সোমবার থেকে সংসদে ওই বিলকে সদনে আনার চেষ্টা করা হবে।’