• সিকিমের NHPC টানেল বিস্ফোরণ! ২৫ শ্রমিকের মৃত্যুর ঘটনায় ৪ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন
    News18 বাংলা | ২৪ জুলাই ২০২৬
  • সাউথ সিকিমের নামচি জেলার সমরদুং এলাকায় NHPC-র টিস্তা স্টেজ-VI জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মাণ টানেলে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ৪ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করল সিকিম সরকার। মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং জানান, কীভাবে বিস্ফোরণ ঘটল, নিরাপত্তা বিধি মানা হয়েছিল কি না এবং সংস্থার কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখবে এই কমিটি।

    সোমবার বিস্ফোরণের পর টানেলের একটি বড় অংশ ধসে পড়ে। ধোঁয়া ও বিষাক্ত গ্যাসে ভরে যায় গোটা সুড়ঙ্গ। এর ফলে ভিতরে কর্মরত ২৫ জন শ্রমিক আটকে পড়েন।

    দুর্ঘটনার পরপরই শুরু হয় যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার অভিযান। টানা ৭২ ঘণ্টা ধরে চলা এই অভিযানের শেষে বৃহস্পতিবার টানেলের ভিতর থেকে ২৫ জন শ্রমিকের সকলের দেহ উদ্ধার করা হয়। প্রশাসন জানিয়েছে, টানেলের ভিতরে আর কেউ আটকে নেই।

    জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF), রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF), সিকিম পুলিশ ভারতীয় সেনাবাহিনী NHPC-র বিশেষজ্ঞ দল, ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ECL)-এর মাইন রেসকিউ টিম, ওয়েস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (WCL)-এর মাইন রেসকিউ বিশেষজ্ঞরা

    সিকিম সরকারের গঠিত তদন্ত কমিটি খতিয়ে দেখবে—

    বিস্ফোরণের প্রকৃত কারণ টানেলে নিরাপত্তা বিধি যথাযথভাবে মানা হয়েছিল কি না NHPC বা সংশ্লিষ্ট সংস্থার কোনও গাফিলতি ছিল কি না ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রুখতে কী ব্যবস্থা নেওয়া প্রয়োজন

    সরকার জানিয়েছে, তদন্তে গাফিলতির প্রমাণ মিললে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং নিহত শ্রমিকদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, মৃতদের পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে। এই মর্মান্তিক দুর্ঘটনা শিল্প নিরাপত্তা এবং শ্রমিক সুরক্ষা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
  • Link to this news (News18 বাংলা)