• আরও ৬ মাস রাজ্যের মুখ্যসচিব থাকছেন মনোজ কুমার
    আজকাল | ২৪ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের চাকরির মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর অনুমোদন দিল কেন্দ্র। বৃহস্পতিবার কেন্দ্রীয় কর্মীবর্গ, জনঅভিযোগ ও পেনশন মন্ত্রকের অধীন কর্মী ও প্রশিক্ষণ দপ্তর (DoPT) এই মর্মে নির্দেশিকা জারি করেছে।

    সরকারি নির্দেশিকা অনুযায়ী, ১৯৯০ ব্যাচের আইএএস অফিসার মনোজ কুমার আগরওয়ালের পরিষেবার মেয়াদ ১ অগস্ট ২০২৬ থেকে ৩১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত বাড়ানো হয়েছে। অল ইন্ডিয়া সার্ভিসেস (ডেথ-কাম-রিটায়ারমেন্ট বেনিফিটস) রুলস, ১৯৫৮-এর রুল ১৬(১) অনুযায়ী এই এক্সটেনশনের অনুমোদন দেওয়া হয়েছে।

    জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের ১৫ জুলাই পাঠানো প্রস্তাবের ভিত্তিতেই কেন্দ্র এই অনুমোদন দেয়। সেই প্রস্তাব বিবেচনা করে ছয় মাসের বর্ধিত মেয়াদে সম্মতি জানায় কেন্দ্রীয় সরকার।

    উল্লেখ্য, চলতি জুলাই মাসেই অবসর নেওয়ার কথা ছিল মনোজ কুমার আগরওয়ালের। তবে প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখতে তাঁকে আরও ছয় মাস দায়িত্বে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে তিনি আগামী ৩১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
  • Link to this news (আজকাল)