• ঝোড়ো হাওয়ার সঙ্গে তুমুল বৃষ্টি, দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় অ্যালার্ট? উত্তরবঙ্গে কী পরিস্থিতি?
    এই সময় | ২৪ জুলাই ২০২৬
  • মাঝরাত থেকে আকাশের মুখভার। চলছে টানা বৃষ্টি। জলমগ্ন একাধিক এলাকা। শুক্রবার সারাদিন দফায় দফায় বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

    আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে সারাদিনই আকাশ মেঘলা থাকবে। কলকাতা-সহ অধিকাংশ জেলায় মাঝরাত থেকে বৃষ্টি শুরু হয়েছে। তা একটানা দুপুর পর্যন্ত চলতে পারে। বিকেলের পরে তীব্রতা কিছুটা হলেও কমবে, যদিও বিচ্ছিন্ন ভাবে কয়েক দফা বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না আবহাওয়া দপ্তর।

    দুপুর পর্যন্ত ভারী বৃষ্টির জেরে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উপকূলের জেলাগুলিতেও দু’-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আর নেই।

    কলকাতায় এ দিন দুপুর পর্যন্ত একটানা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পরে আকাশ কিছুটা পরিষ্কার হবে। বৃষ্টির দাপটও কমবে। এর পরে উইকএন্ড জুড়ে মহানগর-সহ দক্ষিণবঙ্গের কোথাও উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

    উত্তরবঙ্গে শুক্রবার ও শনিবার মূলত মেঘলা আকাশ, সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে এই দু’দিন উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।

    রবিবার থেকে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকে মঙ্গলবার রাত পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হতে পারে।

    সারাদিন আকাশ মেঘলা থাকবে। কলকাতা-সহ অধিকাংশ জেলায় মাঝরাত থেকে শুরু হওয়া বৃষ্টি দুপুর পর্যন্ত চলতে পারে। বিকেলের পর বৃষ্টির তীব্রতা কমবে।

    উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়ায় হলুদ সতর্কতা জারি রয়েছে।

    দুপুর পর্যন্ত একটানা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিকেলের পর ধীরে ধীরে আবহাওয়া উন্নতি হবে।

    শনিবার থেকেই বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমতে শুরু করবে। মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

    শুক্রবার ও শনিবার মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দু'দিন ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই।

    রবিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে এবং মঙ্গলবার রাত পর্যন্ত তার প্রভাব থাকতে পারে।

    দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব জেলায় কমলা সতর্কতা জারি হতে পারে।

    দক্ষিণবঙ্গের উপকূলবর্তী ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে দমকা বা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।

  • Link to this news (এই সময়)