লেকটাউনে বি ব্লকের লেকের সামনে দুই যুবককে একই কালারের রেনকোট মাথায় হেলমেট পড়ে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে লেকটাউন থানার টহলদারি পুলিশ ভ্যান। দুই জনকেই আটক করে তাঁরা। পরে তল্লাশি চালিয়ে ওডিশার বাসিন্দা ভগীরথ জানার কাছ থেকে চারটি সোনার বিস্কুট (প্রতিটি এক কিলো ওজনের) বাজেয়াপ্ত করে পুলিশ।
উধমপুর জেলার সামরোলি এলাকার দেওয়ালে (Dewal) ভয়াবহ ধস নামায় জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক (NH-44)-এ যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে।আগের থেকেই রাস্তার অবস্থার কারণে জাতীয় সড়কটির মাত্র একটি লেন দিয়ে যান চলাচল করছিল। কিন্তু নতুন করে ধস নামায় বিপুল পরিমাণ ধ্বংসাবশেষের কারণে সেই পথটুকুও বন্ধ হয়ে গিয়েছে। ফলে জাতীয় সড়কটি এখন সম্পূর্ণ বন্ধ। ধ্বংসাবশেষ সরিয়ে রাস্তা পরিষ্কারের কাজ শুরু করতে প্রশাসনের পক্ষ থেকে কর্মী ও ভারী যন্ত্রপাতি আনা হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব যান চলাচলের
বিষ্ণুপুরে রাধা মদন গোপাল ঠাকুর জিউয়ের উল্টো রথের উৎসব। প্রাচীন উৎসবকে ঘিরে উপচে পড়ল বিষ্ণুপুরের মানুষের আবেগ। মল্লরাজাদের আমলের রথ উৎসব আজও সমান ভাবে রীতি তিথি মেনেই পালন হয়। সেই তিথি মতোই সকাল সকাল উল্টো রথের রশিতে টান দিতে ভিড় জমিয়েছিল মানুষজন। সকালে মন্দির থেকে রথে নিয়ে আসা হয় রাধা মদন গোপাল জিউকে তারপর রথের মধ্যে পুজা পাঠ আরতি তারপরেই রথ টানার পর্ব চলে।
দক্ষিণবঙ্গে আজও দিনভর বৃষ্টির সম্ভাবনা। এর জন্য কয়েকটি জেলায় জারি হলুদ সর্তকতা। দুপুর পর্যন্ত সম্পূর্ণ মেঘলা থাকবে আকাশ। উপকূল এবং লাগোয়া জেলার কোনও কোনও অংশে দুই-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস। শনিবার এবং রবিবার অর্থাৎ উইকেন্ডে বৃষ্টি কমবে।