রেলমন্ত্রকের বিরাট অফার! লেখার হাত ভাল হলেই এবার ঘরে বসে জিতুন ২০ হাজার নগদ, কীভাবে? জানুন
News18 বাংলা | ২৪ জুলাই ২০২৬
: রেলমন্ত্রক আয়োজিত গ্রন্থ লিখন প্রতিযোগিতা, জিততে পারলেই ২০,১০ এবং ৭ হাজার টাকা! ভারতীয় রেলের বিশেষ সুযোগ। রেলওয়ে পরিচালন ও ব্যবস্থাপনা সম্পর্কিত কারিগরি বিষয়ে হিন্দি ভাষায় মৌলিক গ্রন্থ রচনায় উৎসাহ দিতে বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় রেল মন্ত্রক। রেল বোর্ডের পরিচালনায় চালু হল ‘লাল বাহাদুর শাস্ত্রী প্রযুক্তিগত মৌলিক গ্রন্থ লিখন পুরস্কার স্কিম – ২০২৫’।
ভারতীয় রেলের বর্তমান ও প্রাক্তন কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি দেশের যেকোনও সাধারণ নাগরিক এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। আগামী ৩১ অগাস্ট ২০২৬ পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে। পুরস্কার ও মূল নিয়মাবলী মন্ত্রকের পক্ষ থেকে প্রথম পুরস্কার হিসেবে ২০,০০০ টাকা, দ্বিতীয় পুরস্কার ১০,০০০ টাকা এবং তৃতীয় পুরস্কার হিসেবে ৭,০০০ টাকা প্রদান করা হবে। বইটি অবশ্যই রেলওয়ে অপারেশন বা ম্যানেজমেন্ট সংক্রান্ত কারিগরি বিষয়ে লিখিত হতে হবে।
মৌলিকতা জমা দেওয়া কাজ সম্পূর্ণ লেখকের নিজস্ব হতে হবে। কোনও অনুবাদ, সম্পাদনা বা ইন্টারনেট থেকে সংগৃহীত কনটেন্ট গ্রহণযোগ্য নয়।
১ জানুয়ারি ২০২৩ থেকে ৩১ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে লিখিত বা প্রকাশিত বই-ই কেবল যোগ্য বলে বিবেচিত হবে। বইটিতে কমপক্ষে ১০০টি পৃষ্ঠা থাকা বাধ্যতামূলক এবং ফন্ট সাইজ ১২ পয়েন্টের বেশি হওয়া চলবে না। কেন্দ্র বা রাজ্য সরকারের অন্য কোনও সংস্থা থেকে পুরস্কৃত বই অথবা পূর্বে এই প্রকল্পে পাঠানো বই পুনরায় জমা দেওয়া যাবে না। বইয়ের কপিরাইট লেখকের কাছেই থাকবে।
: আগ্রহী লেখকদের নির্দিষ্ট স্বঘোষণা ফর্মে স্বাক্ষর করে তাদের বইয়ের দুই কপি প্রিন্ট বা টাইপ করা কপি। আগামী ৩১ অগাস্ট ২০২৬-এর মধ্যে পাঠাতে হবে।