• রাজ্য ও জাতীয় সড়কে টোটো বন্ধ
    বর্তমান | ২৪ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: রাজ্য ও জাতীয় সড়কে টোটো চলবে না, প্রত্যেক জেলাশাসক ও পুলিশ সুপারদের এই মর্মে নির্দেশ পাঠানো হল। বলা হয়েছে, টোটো চলবে পাড়ার ভিতরে। বড়ো রাস্তায় টোটো চললে চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকারের সরকারের এই সিদ্ধান্তে খুশি নন কল্যাণী এক্সপ্রেসওয়ের টোটো চালকরা। তাঁরা জানিয়েছেন, মেন রাস্তায় না উঠলে ভাড়া হবে না। ভাড়া না পেলে আমাদের চলবে কি করে?
  • Link to this news (বর্তমান)