• ব্যান্ডেল স্টেশনে চলল বুলডোজার
    বর্তমান | ২৪ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: অবশেষে ব্যান্ডেল স্টেশনে বুলডোজার চালাল রেলদপ্তর। বুধবার গভীর রাতে স্টেশনের পূর্বপাড়ের রেলের জমিতে থাকা দোকান, বসতি সমস্ত উচ্ছেদ করে দেওয়া হয়েছে। ব্যান্ডেলের উচ্ছেদ প্রতিরোধে আন্দোলনে নেমেছিল বামেরা। আগে এসেছিলেন বামনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ও। কিন্তু শেষপর্যন্ত ব্যান্ডেলে উচ্ছেদ করল রেলদপ্তর। প্রসঙ্গত, শুধু ব্যান্ডেল নয়, হুগলির একাধিক স্টেশনে উচ্ছেদ পর্ব আগেই শেষ হয়েছে। ব্যান্ডেলে আন্তর্জাতিক মানের বিমানবন্দরের আদলে স্টেশন তৈরির উদ্দেশ্যে গত প্রায় একবছর ধরে উচ্ছেদের প্রয়াস করছে রেল দপ্তর।  
  • Link to this news (বর্তমান)