• পুরসভার নোটিসে সাড়া, আজ বিল্ডিং বিভাগের শুনানিতে হাজিরা দিতে পারেন অভিষেকের বাবা
    এই সময় | ২৪ জুলাই ২০২৬
  • তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠিয়েছিল কলকাতা পুরসভা। সেই ডাকা সাড়া দিয়ে শুক্রবার বেলা সাড়ে ১১টা নাগাদ হাজিরা দিতে চলেছেন তিনি। সূত্র মারফত জানা গিয়েছে এমনটাই।

    পুরসভা মারফত জানা গিয়েছে, আলিপুরে পুরসভার ৯ নম্বর বরো অফিসের বিল্ডিং বিভাগে হাজিরা দেওয়ার কথা রয়েছে অভিষেকের বাবার। তাঁর মালিকানাধীন বা সংশ্লিষ্ট একাধিক সম্পত্তির নির্মাণ সংক্রান্ত নথি নিয়ে উপস্থিত হতে বলা হয়েছে বলে পুরসভা সূত্রে খবর।

    জানা গিয়েছে, সংশ্লিষ্ট বাড়িগুলির অনুমোদিত বিল্ডিং প্ল্যানের বাইরে কোনও ধরনের নির্মাণ বা বিচ্যুতি (ডিভিয়েশন) হয়েছে কি না, তা খতিয়ে দেখতেই এই তলব। পুরসভার পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, অনুমোদিত নকশা, বিল্ডিং প্ল্যান, নির্মাণ সংক্রান্ত অনুমতিপত্র-সহ সমস্ত প্রাসঙ্গিক নথি সঙ্গে নিয়ে যেতে হবে।

    পুরসভা সূত্রের দাবি, বিল্ডিং বিধি মেনে নির্মাণ হয়েছে কি না এবং অনুমোদিত নকশার সঙ্গে বাস্তব নির্মাণের কোনও অসঙ্গতি রয়েছে কি না, তা যাচাই করাই এই শুনানির মূল উদ্দেশ্য। নথি খতিয়ে দেখার পর প্রয়োজনে পরবর্তী পদক্ষেপ করা হতে পারে।

    এই তলবকে ঘিরে রাজনৈতিক মহলেও জোর চর্চা শুরু হয়েছে। যদিও এ বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তাঁর পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একই ভাবে, কলকাতা পুরসভার তরফেও এই নির্দিষ্ট মামলার বিষয়ে প্রকাশ্যে বিস্তারিত মন্তব্য করা হয়নি।

    তাঁর মালিকানাধীন বা সংশ্লিষ্ট কয়েকটি সম্পত্তির নির্মাণ অনুমোদিত বিল্ডিং প্ল্যান অনুযায়ী হয়েছে কি না, তা যাচাই করার জন্য এই তলব।

    শুক্রবার বেলা সাড়ে ১১টা নাগাদ আলিপুরে কলকাতা পুরসভার ৯ নম্বর বরো অফিসের বিল্ডিং বিভাগে হাজিরা দেওয়ার কথা রয়েছে।

    অনুমোদিত বিল্ডিং প্ল্যান, নকশা, নির্মাণের অনুমতিপত্র এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রাসঙ্গিক নথি সঙ্গে নিয়ে যেতে বলা হয়েছে।

    অনুমোদিত নকশার বাইরে কোনও নির্মাণ বা ডিভিয়েশন হয়েছে কি না এবং বিল্ডিং বিধি মেনে নির্মাণ হয়েছে কি না, তা যাচাই করা হবে।

    নথি পরীক্ষা করে যদি কোনও অসঙ্গতি পাওয়া যায়, তা হলে পুরসভার পক্ষ থেকে নিয়ম অনুযায়ী পরবর্তী প্রশাসনিক বা আইনি পদক্ষেপ করা হতে পারে।

    এই প্রতিবেদন লেখা পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তাঁর পরিবারের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

    না। পুরসভার পক্ষ থেকে এই নির্দিষ্ট মামলার বিষয়ে প্রকাশ্যে বিস্তারিত কোনও মন্তব্য করা হয়নি।

    অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের শাসকদলের অন্যতম শীর্ষ নেতা হওয়ায়, তাঁর বাবাকে পুরসভার তলব ঘিরে রাজনৈতিক মহলে স্বাভাবিকভাবেই আলোচনা ও জল্পনা শুরু হয়েছে।

  • Link to this news (এই সময়)