বালেশ্বরে চলছে রেলের কাজ, ২৯ জুলাই থেকে একগুচ্ছ দক্ষিণ ভারতগামী ট্রেন বাতিল, বহু ট্রেনের রুট বদল
News18 বাংলা | ২৪ জুলাই ২০২৬
দক্ষিণ-পূর্ব রেলওয়ের খড়গপুর ডিভিশনের অধীনে নারায়ণগড়-ভদ্রক তৃতীয় লাইনের কাজের জন্য বালেশ্বর স্টেশনে ইয়ার্ড রিমডেলিং শুরু হচ্ছে। পাশাপাশি রয়েছে কিছু পরিচালনগত সমস্যাও। এর জেরে ব্যাহত হতে চলেছে দক্ষিণ-পূর্ব শাখার রেল পরিষেবা। একাধিক দূরপাল্লা ও লোকাল ট্রেন বাতিল করা হয়েছে এবং বেশ কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন বা সংক্ষিপ্ত করা হয়েছে বলে রেল সূত্রে জানান হয়েছে।
আগামী ২৯ জুলাই থেকে ১১ অগাস্ট পর্যন্ত পুরোপুরি বাতিল থাকছে ৬৮০৪৯/৬৮০৫০ খড়গপুর-ভদ্রক-খড়গপুর মেমু, ৬৮০৫১/৬৮০৫২ বালেশ্বর-ভদ্রক-বালেশ্বর মেমু, ৬৮৪০৭/৬৮৪০৮ বালেশ্বর-ভুবনেশ্বর-বালেশ্বর মেমু এবং বালেশ্বর ও গোপীনাথপুর নীলগিরির মধ্যে চলা তিনটি মেমু ট্রেন (৬৮১৮৭/৬৮১৮৮, ৬৮১৮৫/৬৮১৮৬ এবং ৬৮১৮৯/৬৮১৯০)। ২৯ জুলাই থেকে ১২ অগাস্ট বাতিল ৬৮০২১/৬৮০২২ খড়গপুর-বালেশ্বর-খড়গপুর মেমু। দূরপাল্লার ট্রেনের মধ্যে ২৮ জুলাই থেকে ৮ অগাস্ট ১২৭০৪ সেকেন্দ্রাবাদ-হাওড়া ফলকনুমা এক্সপ্রেস এবং ২৯ জুলাই থেকে ৯ অগাস্ট ১২৭০৩ হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস ও ১২৮২১/১২৮২২ হাওড়া-পুরী-হাওড়া এক্সপ্রেস বাতিল থাকছে।
অন্যান্য দিনের মধ্যে ৩০ জুলাই ২২৮৫১ সাঁতরাগাছি-মেঙ্গালুরু সেন্ট্রাল, ১ অগাস্ট ২২৮৫২ মেঙ্গালুরু সেন্ট্রাল-সাঁতরাগাছি, ৪ অগাস্ট ১৮০৪৫ শালিমার-চের্লাপল্লি ইস্ট কোস্ট ও ২২৬০৪ ভিলুপুরম-খড়গপুর এক্সপ্রেস এবং ৪ ও ৭ অগাস্ট ২২৫০৪/২২৫০৩ ডিব্রুগড়-কন্যাকুমারী-ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস বাতিল। ৫ অগাস্ট বাতিল ১২০৭৩/১২০৭৪ হাওড়া-ভুবনেশ্বর-হাওড়া জনশতাব্দী এবং ২২৮৪৯ শালিমার-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস। ৬ অগাস্ট ১৮০৪৬ চের্লাপল্লি-শালিমার ইস্ট কোস্ট এবং ২২৬০৩ খড়গপুর-ভিলুপুরম এক্সপ্রেস বাতিল।
৭ অগাস্ট বাতিল ২২৮৫০ সেকেন্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস। এছাড়া, ২৪ থেকে ২৬ জুলাই ৬৮০০২ জলেশ্বর-হাওড়া এবং ৬৮০০৭ হাওড়া-জলেশ্বর মেমু এবং শুধুমাত্র ২৪ জুলাই ৬৮০০১ সাঁতরাগাছি-ঝাড়গ্রাম ও ৬৮০০৮ ঝাড়গ্রাম-সাঁতরাগাছি মেমু বাতিল থাকবে। একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। ২৮ জুলাই থেকে ১০ অগাস্ট ৬৮১৮০ বারিপদা-বালেশ্বর মেমু বালেশ্বরের বদলে রূপসায় যাত্রা শেষ করবে এবং ২৯ জুলাই থেকে ১১ অগাস্ট ৬৮১৮১ বালেশ্বর-বারিপদা মেমু বালেশ্বরের বদলে রূপসা থেকে ছাড়বে।
পথ পরিবর্তন হচ্ছে বেশ কয়েকটি ট্রেনের। ২৮ জুলাই, ২, ৪ ও ৭ অগস্ট ১২৮৭৬ আনন্দবিহার-পুরী নীলাচল এক্সপ্রেস এবং ২৮ জুলাই, ৪ ও ৫ অগাস্ট ২২৮২৪ নয়াদিল্লি-ভুবনেশ্বর রাজধানী চান্ডিল-কান্দ্রা-সিনি-রাজখড়সোয়াঁ-নয়াগড়-যাখাপুরা হয়ে চলবে। ২৯ জুলাই, ২, ৫ ও ৯ অগাস্ট ২২৮১১ ভুবনেশ্বর-নয়াদিল্লি রাজধানী যাখাপুরা-নয়াগড়-রাজখড়সোয়াঁ-সিনি-কান্দ্রা-পুরুলিয়া-রুকনি-ভোজুডি-গোমো হয়ে এবং ৩, ৪ ও ৭ অগাস্ট ২২৮২৩ ভুবনেশ্বর-নয়াদিল্লি রাজধানী যাখাপুরা-নয়াগড়-রাজখড়সোয়াঁ-সিনি-কান্দ্রা-চান্ডিল হয়ে চলবে। ৩ অগাস্ট ১২৮১৬ আনন্দবিহার-পুরী নন্দনকানন এক্সপ্রেস গোমো-ভোজুডি-রুকনি-পুরুলিয়া-কান্দ্রা-সিনি-রাজখড়সোয়াঁ-নয়াগড়-যাখাপুরা দিয়ে ঘুরপথে চলবে। স্বাভাবিকভাবেই টানা এই রদবদলে ভোগান্তির আশঙ্কায় যাত্রীরা।