• লেকটাউনে বড় ঘটনা! উদ্ধার ৪ কেজি সোনা
    আজকাল | ২৪ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: লেকটাউনের 'বি ব্লক' এলাকা থেকে উদ্ধার চার কেজি সোনা! ঘটনায় দু'জনকে সন্দেহভাজনকে দেখে সন্দেহ হয় পুলিশের। তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে গ্রেপ্তারও করা হয়। ওই দু'জন ভিন রাজ্যের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। 

    পুলিশ সূত্রে খবর তাদের কাছ থেকে চার কেজি সোনার বাট উদ্ধার হয়েছে। ওই সোনার আনুমানিক মূল্য প্রায় ছ'কোটি টাকা। পরবর্তীতে ওই দু'জনকে গ্রেপ্তার করে পুলিশ। 

    শুক্রবার বিধাননগরের নগরপাল রাঠোর অমিতকুমার ভারত সাংবাদিক বৈঠক করে জানান, এই কাজে এরা বহুদিন ধরেই যুক্ত ছিল। কোথা থেকে নিয়ে আসছিল সেগুলো খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। এর নেপথ্যে একটি বড় চক্র কাজ করছে এমনটাই মনে করছে পুলিশ। আর কারা কারা এই চক্রের সঙ্গে যুক্ত রয়েছে তাদের সন্ধান চালাচ্ছে পুলিশ। অভিযুক্তদের সঙ্গে হাওয়ালা যোগ রয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। মনে করা হচ্ছে যে, বাইরের রাজ্যের ও যোগ রয়েছে। এই চক্র কেরিয়ার ও রিসিভার হিসেবেই কাজ করে। আর কি কি যুক্ত রয়েছে কতদিন ধরে এই কাজ চলছে সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে।
  • Link to this news (আজকাল)