• অভিষেকের নামে দায়ের নয়া FIR,তলব বাবা অমিতকেও?
    আজকাল | ২৪ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: বিপদ কাটছে না অভিষেকের! একের পর এক মামলা। এবার ফের নয়া এফআইআর দায়ের হল, ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে। অভিযোগ দায়ের করেছেন রাজীব সরকার। দিনকয়েক আগেই, অভিষেকের আমতলার পার্টি অফিস ভাঙার কাজ শুরু হয়। ঠিক তারপরেই অভিষেক তোপ দেগেছিলেন। ঘটনার দিনেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, 'বেঁচে থাকলে ২০৩১ সালে সুদ-সহ সব ফিরিয়ে দেব।' এই মন্তব্যকে হুমকি অভিহিত করে, বিধাননগর কমিশনারেটে সাইবার ক্রাইম বিভাগে দায়ের হয়  অভিযোগ।

    সাম্প্রতিক সময়ে, ডিজে মন্তব্য থেকে গাড়িতে প্রায় ঝুলতে থাকা নিরাপত্তারক্ষী, অন্যদিকে সেবাশ্রয়, একাধিক বিষয়ে একের পর এক অভিযোগ দায়ের হচ্ছে অভিষেকের নামে। এবার সেই তালিকায় যুক্ত হল নয়া অভিযোগ, ফের তাঁরই মন্তব্যের ভিত্তিতে।

    অন্যদিকে বিপাকে অভিষেকের বাবা অমিতও। সূত্রের খবর, কালীঘাটের দুই বাড়ির নকশা-নিয়ম নিয়ে তলব করেছে পুরসভা। বাড়ির জায়গা, অংশ, অবৈধ নাকি বৈধ তা নিয়েও জোর চর্চা গত কয়েকমাসে।  সূত্রের খবর, অভিষেকদের কালীঘাটের বারি নিয়ম মেনে বানানো হয়েছে কিনা, তার বিস্তারিত তথ্য চেয়ে অভিষেকের বাবাকে তলব করা হয়েছে। যদিও এই বিষয়ে তাঁর পক্ষ থেকে কোনও নিশ্চয়তা মেলেনি। তবে শুক্রেই তিনি পুরসভার দপ্তরে যাবেন বলে তথ্য সূত্রের। এর আগে, অভিষেকের বারি গিয়ে মাপজোকের কাজ হয়েছে। তাঁদের একাধিক বিষয়ে নোটিস দেওয়া হয়েছিল। যদিও ব্যানার্জি পরিবারের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, কালীঘাটের দুই বাড়িই বৈধভাবে তৈরি। শুক্রে কোন তথ্য নিয়ে হাজির হন অমিত, নজর সেদিকেই। 

     
  • Link to this news (আজকাল)