• যাদবপুরের পড়ুয়াদের মিছিলে যাওয়া নিয়ে কী মত শুভেন্দুর
    আজকাল | ২৪ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: দিল্লিতে চলমান ছাত্র আন্দোলনের সংহতিতে আজ কলকাতায় মহামিছিলের আয়োজন। এর আগে সোমবার সিজেপি-র নেতৃত্বাধীন মিছিলে পুলিশি লাঠিচার্জের প্রতিবাদে যাদবপুর থেকেও একটি মিছিলের আয়োজন করা হয়। ২১ জুলাই মিছিলে উপচে পড়া ভিড় ক্যামেরাবন্দী হয়। সেখানে শুধু পড়ুয়ারা নন, আট থেকে আশি সকলেই মিছিলে পা মেলান। এ বার সেই প্রসঙ্গেই মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

    সংবাদমাধ্যমের কাছে শুভেন্দু অধিকারী জানান, মঙ্গল্বারের মিছিলে যোগ দেওয়ার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উপর চাপ সৃষ্টি করা হয়। জানান, যাদবপুরের হোস্টেলের পড়ুয়াদের ওই মিছিলে জোর করা হয়। যাঁরা যেতে চায়নি, তাঁদের বাধ্য করা হয়। তিনি বলেন, "গত পরশু দিন আমাকে যাদবপুরের হোস্টেলের পড়ুয়ারা আমাকে এই নিয়ে অভিযোগ করেছে। তাঁরা বলেন, তাঁদের উপর জোর খাটিয়ে মিছিলে যোগ দিতে বাধ্য করা হয়। আমি এই নিয়ে উপাচার্যের সঙ্গে কথা বলেছি।

    তিনি আরও যোগ করেন, "আমাদের মিটিং- মিছিলে না নেই। গণতান্তিক দেশে বাকি স্বাধীনতা আছে। কিন্তু তাই বলে ছাত্রদের উপর জোর খাটানো যাবে না। আমি এ নিয়ে ফোনেই উপাচার্যের সঙ্গে কথা বলেছি।"

    এ দিকে, দীর্ঘদিন পর কলকাতার রাজপথে মহামিছিলে বিপুল জনসমাগম দেখা গিয়েছে। নিট পরীক্ষায় স্বচ্ছতা ফেরানো এবং শিক্ষা কেলেঙ্কারির দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে শুক্রবার শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত এক বিশাল মিছিলের ডাক দিয়েছিল বাম ছাত্র সংগঠনগুলি। পাশাপাশি বেশ কিছু অরাজনৈতিক সংগঠনও মিছিলের ডাক দিয়েছে।

     
  • Link to this news (আজকাল)