• জন্ম ও মৃত্যু নিবন্ধন নিয়ে এক গুচ্ছ নতুন নিয়ম নিয়ে এল রাজ্য সরকার
    দৈনিক স্টেটসম্যান | ২৪ জুলাই ২০২৬
  • জন্ম ও মৃত্যুর সার্টিফিকেট জালিয়াতি ঠেকাতে এবার কঠোর হচ্ছেছে রাজ্য সরকার। এবার থেকে নিয়ম বদলানো হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন, ‘এরপর গ্রাম পঞ্চায়েতের প্রধান বা পুরসভার চেয়ারম্যানে আর রেজিস্ট্রার থাকার সুযোগ থাকছে না। আগে ওদের কাছেই জন্ম-মৃত্যুর রেজিস্ট্রার ছিল। জন পরিষেবা যাতে আরও স্বচ্ছ, দায়িত্বশীল আর সাধারণ মানুষের কাছে সহজ হয়, সেটা নিশ্চিত করতেই সরকার এই পরিবর্তন আনছে। আমাদের লক্ষ্য – সারাদেশে জন্ম আর মৃত্যুর নথিভুক্তির কাজের মাঝেই বড় ধরনের পরিবর্তন আনা।’

    এবার প্রতিটি জেলায় জেলায় ‘জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর’–ই সরাসরি জেলা রেজিস্ট্রার হবেন। এতে সব কাজ আরও সেন্ট্রালাইজড ও স্বচ্ছ থাকবে। আর যে সমস্ত জন্ম বা মৃত্যু হাসপাতালে বা স্বাস্থ্যকেন্দ্রে হচ্ছে, সেখানে ওই হাসপাতালের সুপার বা মেডিকেল কলেজ হলে প্রিন্সিপাল বা ব্লক মেডিকেল অফিসার–এরাই রেজিস্ট্রার হিসেবে দায়িত্বে থাকবেন।

    গ্রাম পঞ্চায়েত বা পুরসভায় রেজিস্ট্রার হিসেবে এবার থেকে থাকবে সরকার নিযুক্ত কোনো আধিকারিক। নথিপত্র সামলানো থেকে শুরু করে, পুরো পদ্ধতিটা যাতে ঠিকঠাক চলে, সেটা দেখব‌েন তাঁরাই।

    সব মিলিয়ে, এই নতুন নিয়মে পরিষেবা আরও নির্ভুল, দ্রুত আর ঝামেলাহীন করার লক্ষ্যেই এগোচ্ছে রাজ্য সরকার। জনসাধারণ যেন সত্যিকথায় উপকৃত হন, সেটাই মূল লক্ষ্য। যদিও আগেই জানা গিয়েছে, তৃণমূল আমলে জন্ম ও মৃত্যুর শংসাপত্রে দুর্নীতি হয়েছিল। এসআইআরের সময় ভুয়ো বা নিয়ম বহির্ভূতভাবে দেওয়া হয়েছে শংসাপত্র। সেই অভিযোগে রাজ্যজুড়ে তল্লাশি অভিযানে নেমেছে পুলিশ। জেলা থেকে ব্লক, পুরসভা এবং পঞ্চায়েত, সব স্তরেই তথ্য যাচাই ও নথি শুদ্ধিকরণের কাজ শুরু হয়েছে। আর তারপরেই রাজ্য সরকারের তরফে এই নয়া পদক্ষেপ নেওয়া হয়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)