• হিমাচলে ভয়ংকর ধসের কবলে ক্যাব! লাহোল-স্পিতিতে ধ্বংসস্তূপের নিচে টাটা সুমো, মৃত ১৩
    প্রতিদিন | ২৪ জুলাই ২০২৬
  • ভয়ংকর দুর্ঘটনা হিমাচলপ্রদেশে। সেখানকার লাহোল-স্পিতিতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে অন্তত ১৩ জন প্রাণ হারিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একজনকে উদ্ধার করেছে।

    জানা গিয়েছে, কুলু থেকে পাঙ্গির দিকে যাওয়ার পথেই দুর্ঘটনা ঘটেছে। একটি টাটা সুমোর উপরে পাথর পড়তে শুরু করে। পরে তা একেবারেই চাপা পড়ে যায় পাথরের স্তূপের তলায়। গাড়িচালকের নাম বীর সিং বলে শনাক্ত করা হয়েছে। গাড়িটি একেবারেই ভেঙেচুরে গিয়েছে। উদয়পুর-কিলার রুটে কাহু-দু নালার কাছে এই ভূমিধসের ঘটনাটি ঘটেছে। গাড়িতে ১০ থেকে ১২ জন ছিল বলে মনে করা হচ্ছে।

    [প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
  • Link to this news (প্রতিদিন)