আজকাল ওয়েবডেস্ক: বীরভূমের নলহাটিতে বড়সড় সাফল্য পেল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। গোপন সূত্রের খবর পেয়ে এন আই এ অভিযান চালিয়েছে। অভিযানে উদ্ধার হয়েছে ২০ বস্তা অ্যামোনিয়াম নাইট্রেট, ১৫০টি ডিটোনেটর এবং বিপুল পরিমাণ জেলেটিন স্টিক। ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রাথমিক তদন্তে উদ্ধার হওয়া বিস্ফোরক সামগ্রীর উৎস কী উদ্দেশ্যে সেগুলি মজুত করা হয়েছিল এবং এর সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে এনআইএ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে গোটা চক্রের সন্ধানে তদন্ত এগোচ্ছে বলে তদন্তকারী সূত্রে খবর।