• পোজ় দিচ্ছিলেন? বাস ফাঁকা ছিল? সমালোচকদের জবাব ফৌজি পরিবারের মেয়ে প্রতিবাদী রিয়া আহিরের
    এই সময় | ২৫ জুলাই ২০২৬
  • কেউ বলছেন তিনি প্রতিবাদের ‘রোল মডেল’ হয়ে উঠেছেন। কেউ বলছেন, ‘পুরোটাই প্রচার পাওয়ার কৌশল’। দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রিয়া আহির। তাঁর একটি ছবি ঘুরছে নাগরিদকের মোবাইলে। এক হাত দিয়ে আটকে রেখেছেন পুলিশের ভ্যান। তরুণীর এই ‘স্পর্ধা’কে কুর্নিশ জানিয়েছে নেটিজ়েনদের একটি বড় অংশ। আবার একাংশের মতে, তরুণীর এই পদক্ষেপ ‘লাইক-কমেন্ট’ পাওয়ার তাগিদে। ভাইরাল হওয়ার একদিন পরে, শুক্রবার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ভিডিয়ো বার্তায় সব সমালোচনার জবাব দিয়েছেন তরুণী।

    রিয়া পেশায় মডেল। প্রতিবাদের দিন রিয়ার পোশাক, দাঁড়ানোর ভঙ্গিমা নিয়েও সমালোচনা করতে ছাড়েননি অনেকে। প্রতিবাদের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। জবাবে রিয়া বলেন, ‘লোকেরা বলছে, আমি পোজ় দিচ্ছি… খুব নোংরা ভাবে বলা হচ্ছে আমি বাসের সামনে পোজ় দিচ্ছি। আমার হাঁটুতে একটা চোট ছিল। এর পরেও আমি ওখানে দাঁড়িয়েছিলাম।’ রিয়ার পুলিশ ভ্যানকে আটকে দাঁড়িয়ে থাকার ছবি ও ভিডিয়ো তুলেছেন অনেক প্রতিবাদী, পথচারী। সেই ছবি-ভিডিয়ো মুহূর্তে ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। এ দিন রিয়া জানান, লাইক-কমেন্ট-ভিউ পাওয়ার ইচ্ছে থাকলে তিনি নিজের প্রোফাইল থেকেই সেই ভিডিয়ো শেয়ার করতেন।

    ‘দ্য হিন্দু’-র এক প্রতিবেদন অনুযায়ী, রিয়া আহিররের ভালো নাম রিয়া যাদব। তরুণীর কথায়, ‘আমি ফৌজি পরিবারের মেয়ে। আমার বাবা একজন অবসরপ্রাপ্ত সেনাকর্মী। এবং তিনি আন্দোলনে আমার অংশগ্রহণকে সম্পূর্ণরূপে সমর্থন করেন। যুবাদের উপর যা হয়েছে, তার সঙ্গে তিনি সহমত নন।’

    রিয়ার কথায়, ‘সত্যি বলতে, আমি সেখানে শুধু আমাদের অধিকারের পক্ষে কথা বলতে গিয়েছিলাম। আমাদের কথা শোনাতে হবে। আমরা এত জোরে চিৎকার করব যে, সরকার আমাদের এড়ানোর যতই চেষ্টা করুক না কেন, তাদের শুনতেই হবে।’

    মুম্বইয়ের শিবাজি পার্কে বুধবার প্রতিবাদে সামিল হয়েছিলেন শিক্ষার্থীরা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভের সময়ে আটক করা হয় কয়েকজন শিক্ষার্থীকে। ধৃত শিক্ষার্থীদের একটি পুলিশ ভ্যানে নিয়ে যাওয়ার সময়েই তার সামনে দাঁড়িয়ে পড়েন রিয়া। শিক্ষার্থীদের ছেড়ে দেওয়া না হলে এক ইঞ্চিও চাকা গড়াবে না বলে জানান সেই প্রতিবাদী তরুণী।

    সমাজমাধ্যমে অনেক দাবি করছেন, ওই বাসটি খালি ছিল। গাড়িতে কোনও ড্রাইভার ছিল না। সেই বিষয়ে রিয়া বলেন, ‘আমার তো কোনও বন্ধু ওই বাসে ছিল না। আমি তো কিছু শিক্ষার্থীদের পাশে দাঁড়াতেই ছিলাম। আপনারা (সমালোচকরা) যদি এত কিছুই ভেবে ফেলেন, তা হলে বুদ্ধি খরচ করে পড়ুয়াদের জন্য আওয়াজ তুলুন। ওদের সাপোর্ট করুন। আমাকে সাপোর্ট করতে হবে না।’

    প্রশ্ন: রিয়া আহির কে?

    উত্তর: রিয়া পেশায় মডেল, যাঁর আসল নাম রিয়া যাদব। মুম্বইয়ের শিবাজি পার্কে পুলিশের ভ্যান আটকে দাঁড়িয়ে থাকার ছবি ভাইরাল হওয়ার পর তিনি আলোচনায় আসেন।

    প্রশ্ন: রিয়া কেন পুলিশের ভ্যানের সামনে দাঁড়িয়েছিলেন?

    উত্তর: শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভে আটক শিক্ষার্থীদের ভ্যানে তোলা হলে, তাঁদের সমর্থনে ভ্যানের সামনে দাঁড়িয়ে যান রিয়া।

    প্রশ্ন: সমালোচনার জবাবে রিয়া কী বলেছেন?

    উত্তর: রিয়া জানান, হাঁটুতে চোট থাকা সত্ত্বেও তিনি দাঁড়িয়েছিলেন এবং প্রচার পাওয়ার ইচ্ছে থাকলে নিজেই সেই ভিডিয়ো শেয়ার করতেন। তিনি নিজেকে সেনাকর্মী বাবার মেয়ে বলে পরিচয় দেন, যিনি তাঁর প্রতিবাদকে সমর্থন করেন।

  • Link to this news (এই সময়)