• স্বাধিকার ভঙ্গের অভিযোগ, নোটিস এ বার কুণালের বিরুদ্ধে
    এই সময় | ২৫ জুলাই ২০২৬
  • এই সময়: বেলেঘাটার তৃণমূল সাংসদ কুণাল ঘোষের বিরুদ্ধে শুক্রবার বিধানসভায় স্বাধিকার ভঙ্গের নোটিস আনলেন পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ। বিদ্রোহী তৃণমূল বিধায়ক তথা বিধানসভার বিরোধী সচেতক আখরুজ্জামান বুধবার অধিবেশন কক্ষে বক্তব্য পেশ করার সময়ে কালীঘাট–ঘনিষ্ঠ জোড়াফুলের তরফে কুণাল বাধা দেন বলে অভিযোগ। এই ঘটনাকে ঘিরে বিধানসভায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। তার জেরেই এই নোটিস বলে জানা গিয়েছে। এ দিন বিধানসভায় দাঁড়িয়ে কুণাল দাবি করেন, স্পিকার রথীন্দ্রনাথ বসুকে অসম্মান করার কোনও অভিপ্রায় তাঁর ছিল না। বেলেঘাটার বিধায়কের কথায়, ‘আমি প্রথমেই বলি, আপনার চেয়ারকে অসম্মান করিনি। আপনার যদি মনে হয়, আমি অসম্মান করেছি চেয়ারকে, তা হলে আমি দুঃখিত।’

    বিধানসভায় বক্তা তালিকায় তাঁকে রাখা হচ্ছে না বলে কুণালের অভিযোগ। বুধবার তা নিয়েই আখরুজ্জামানের সঙ্গে তর্কাতর্কি শুরু হয় কুণালের। বৃহস্পতিবার সেই ঘটনাকে ঘিরে আবার বিধানসভায় কুণালের সঙ্গে বাদানুবাদ হয় বিজেপি বিধায়ক রীতেশের।

    শুক্রবার বিধানসভায় কুণাল বলেন, ‘আমিও এখানে নির্বাচিত হয়ে এসেছি। আমিও বলতে চাই। আমরা মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলাম। আমরা ঘর চেয়েছিলাম। মুখ্যমন্ত্রী পরিষদীয় মন্ত্রীকে দেখতে বলেন।’ বিদ্রোহী তৃণমূল বিধায়ক তথা বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী সচেতক আখরুজ্জামানদের সঙ্গে কুণালের সংঘাত প্রসঙ্গে পরিষদীয় মন্ত্রী শঙ্কর এ দিন বলেন, ‘আপনারা সতীর্থ। আপনাদের সমস্যা আপনাদের মেটাতে হবে। বিরোধী হুইপ স্পিকারকে তালিকা দিন। আপনারা নিজেদের মধ্যে কথা বলে সমস্যা মেটান।’ স্পিকার জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে। কী ভাবে বিরোধী দলনেতা বিধানসভায় তাঁর কণ্ঠরোধের চেষ্টা করছেন, সেটা জানিয়ে এ দিন স্পিকারকে চিঠিও দিয়েছেন কুণাল।

  • Link to this news (এই সময়)