একটানা ভারী বৃষ্টির পরে এ বার কিছুটা বিরতি। এমনই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কমতে চলেছে বৃষ্টির দাপট। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।
শনিবার সকাল থেকেই শহরের আকাশ কখনও মেঘলা, আবার কখনও রোদ ঝলমলে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই কলকাতায়। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতার কয়েকটি এলাকায়। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি সেলসিয়াস কম। সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৪ ডিগ্রি সেলসিয়াস কম।
আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। তবে বিশেষ ভাবে সতর্ক থাকতে বলা হয়েছে উপকূলের জেলাগুলি বাসিন্দাদের।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে আগামী সপ্তাহ থেকে ফের বৃষ্টির দাপট বাড়তে পারে উত্তরবঙ্গের একাংশে। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে।
না। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে শহরের কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪° সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৯° সেলসিয়াস।
হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
বৃষ্টি চলাকালীন ঘণ্টায় ৩০–৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
না। শনিবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।