• Breaking News Live: টাইফয়েডে আক্রান্ত অভিজিৎ দীপকে, তবু আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা
    এই সময় | ২৫ জুলাই ২০২৬
  • টাইফয়েডে আক্রান্ত ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। শনিবার সকালে একটি X পোস্টে এমনই জানিয়েছেন তিনি। অভিজিৎ লিখেছেন, ‘আমার টাইফয়েড ধরা পড়েছে। কিন্তু শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে।’

    ধর্মতলায় ছাত্র বিক্ষোভে যোগ দিয়েছিলেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনও। তার জেরে বন্ধ হয়ে যায় যান চলাচল। ব্যাহত জনজীবন। তবে বিক্ষোভের কোনও অনুমতি নেওয়া হয়নি বলে দাবি করল কলকাতা পুলিশ। এর পরেই অজ্ঞাতপরিচয় বিক্ষোভকারীদের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল পুলিশ।

    মহারাষ্ট্র টেট প্রশ্নফাঁস মামলার মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বিহারে হানা দিয়েছিলেন তদন্তকারীরা। শনিবার সকালে সেখান থেকে বীরেন্দ্র গুপ্তকে পাকড়াও করে পুলিশ।

    দুপুর ৩টে থেকে বিকেল ৪টের মধ্যে ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবে কেন্দ্রীয় সরকার। তবে কোথায় বৈঠক হবে এখনও ঠিক হয়নি বলে জানালেন CJP-র মুখপাত্র আশুতোষ রাঙ্কা। তিনি বলেন, ‘আমাদের অবস্থান স্পষ্ট। শিক্ষামন্ত্রীকে নিয়ে সরকার কী ভাবছে, আমরা জানতে চাই।’

    শনিবার (২৫ জুলাই) বিধানসভার বাজেট অধিবেশনের শেষ দিন। এ দিন সকালে বিজেপির পরিষদীয় দলের সঙ্গে বৈঠকে করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার পরে বিধানসভায় ক‍্যাগের রিপোর্ট পেশ করার কথা রয়েছে তাঁর। একই সঙ্গে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’ নিয়েও বিবৃতি দিতে পারেন তিনি।

    ইরানে বড় হামলার কথা এখনও ভাবেননি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ওভাল অফিসে একটি সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘না, আমি এখনও কোনও সিদ্ধান্ত নিইনি।’ একই সঙ্গে ইরানের সঙ্গে আলোচনা চলছে বলেও জানিয়েছেন তিনি। এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, ইরানের বিরুদ্ধে বড় মাপের সামরিক অভিযান চালানো হবে কি না, তা নিয়ে ট্রাম্প তাঁর শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করছেন। তবে এ দিন সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন তিনি।

    কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। শনিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, নদিয়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়াতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গে ভারী বর্ষণের আশঙ্কা কিছুটা কম।

  • Link to this news (এই সময়)